২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সেনবাহিনীর উচিত মুশাররফকে পদত্যাগের আহ্বান জানানো'

পাকিস্তান সেনাবাহিনীর উচিত প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে আগামী দুমাসের মধ্যে পদত্যাগের আহ্বান জানানো। বেনজির ভুট্টোর মৃত্যুতে পাকিস্তানে অবনতিশীল পরিস্থিতি নিয়ে তৈরি এক প্রতিবেদনে ব্রাসেলস ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 09:20 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ইসলামাবাদ, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান সেনাবাহিনীর উচিত প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে আগামী দুমাসের মধ্যে পদত্যাগের আহ্বান জানানো। বেনজির ভুট্টোর মৃত্যুতে পাকিস্তানে অবনতিশীল পরিস্থিতি নিয়ে তৈরি এক প্রতিবেদনে ব্রাসেলস ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান একথা বলেছে। 'ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র"প' (আইসিজি) এর এশিয়া প্রোগ্রাম ডাইরেক্টর রবার্ট টেমপ্লার বৃহস্পতিবার ওই প্রতিবেদনের সঙ্গে ইস্যু করা এক বিবৃতিতে বলেন, "এখন কোনো অপসারিত, অথর্ব কিংবা ঘৃণিত জেনারেলকে নয় বরং গণতন্ত্রকে স্বীকৃতি দেওয়া এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাসহ জঙ্গিদের ওপর পাল্টা আঘাত হানার সুযোগকে কাজে লাগানোর সময়।" ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দকলকারী জেনারেল মুশাররফ গত নভেম্বরে বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট পদ আঁকড়ে থাকার জন্য মুশাররফ প্রায় মেয়াদ শেষ হয়ে আসা পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং জরুরি অবস্থা জারি করে তার পুনর্নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে --- সুপ্রিম কোর্টের এমন কয়েকজন বিচারককে আটক করেন। ১৫ ডিসেম্বরে মুশাররফ জরুরি অবস্থা তুলে নিয়েছেন। আইসিজি বলেছে, " মুশাররফ সেচ্ছায় পদত্যাগ করতে না চাইলে সেনাবাহিনীরই উচিত নিজেদের স্বার্থে তাকে সমর্থন না দিয়ে দূরে সরে যাওয়া।" আইসিজি আরও বলেছে, "বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচিত পাকিস্তানে জাতীয় সংহতির স্বার্থে জেনারেল আসফাক কাইয়ানির নেতৃত্বাধীন সেনাবাহিনীকে মুশাররফকে পদত্যাগের জন্য চাপ দিয়ে চলতে উৎসাহিত করা।" মুশাররফের কড়া সমালোচক এবং মার্কিন কংগ্রেসে প্রভাবশালী আইসিজি সতর্ক করে এও বলেছে যে, মুশাররফ সময়মত পদত্যাগ না করলে পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা আছে। আইসিজি বলে, "তাকে এখনও সমর্থন দিয়ে পশ্চিমা দেশগুলো কেবল পাকিস্তানিদের মন জয়ের লড়াইয়ে হেরে যাওয়াই নয় বরং পরমাণু অস্ত্র সমৃদ্ধ জনবহুল দেশ পাকিস্তানে সহিংস অভ্যন্তরীণ সংঘাত শুরুর দু:স্বপ্নের মুখোমুৃখি হওয়ার ঝুঁকি নিচ্ছে।" আইসিজি পরামর্শ দিয়ে বলেছে, সিনেট চেয়ারম্যান মোহাম্মাদ মিঞা সুমোরোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়া উচিত এবং নির্বাচন পক্রিয়া তদারকের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত। নির্বাচন ৮ জানুয়ারি থেকে ১৮ ফেব্রয়ারি পর্যন্ত পিছিয়ে যাওয়াকে আইসিজি প্রতিবেদনে 'যুক্তিসঙ্গত' পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। তবে এতে বলা হয় পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধারে আরও অনেক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১২ঘ.