২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মন্দিরে পায়ের চাপায় ৫ জন নিহত

ভারতের দণিাঞ্চলের একটি মন্দিরে বৃহস্পতিবার পায়ের নিচে চাপা পড়ে কমপে পাঁচজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। টেলিভিশন নিউজ চ্যানেলগুলো এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 08:40 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

নয়াদিল্লি, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের দণিাঞ্চলের একটি মন্দিরে বৃহস্পতিবার পায়ের নিচে চাপা পড়ে কমপে পাঁচজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। টেলিভিশন নিউজ চ্যানেলগুলো এ খবর জানিয়েছে। এনডিটিভি নিউজ চ্যানেল জানিয়েছে, অন্ধ্র প্রদেশ রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ থেকে প্রায় আড়াইশ' কিলোমিটার দুরে বিজয়বাদার একটি পাহার চূড়ায় অবস্থিত দেবী দূর্গার মন্দিরে পদচাপায় হতাহতের এ ঘটনা ঘটে। চ্যানেলটি আরও জানায়, একটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার সকালে মন্দিরটিতে এক লাখের বেশি লোক সমাবেত হয়েছিল। কিন্তু জনতার ভিড় সামলানোর মতো যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা সেখানে ছিলনা। অন্ধ্র প্রদেশ রাজ্যের পুলিশ তাৎণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি। এর আগে ২০০৫ সালে ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের একটি মন্দিরে পদচাপায় প্রায় ২৬৫ জন পূণ্যার্থীর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪০৭ ঘ.