আল-কায়েদার সহযোগীরাই বেনজিরকে হত্যা করেছে: মুশাররফ
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, তিনি নিশ্চিত আল-কায়েদা সহযোগীরাই বেনজির ভুট্টোকে হত্যা করেছে। বুধবার সন্ধায় জাতির উদ্দেশে ভাষণে তিনি একথা বলেন। টেলিভিশন ভাষণে মুশাররফ বলেন, "আমি নিশ্চিত করে বলছি, আল-কায়েদা সহযোগীদের হামলায় বেনজির শহীদ হয়েছেন।"
