২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় সহিংসতায় তিনশতাধিক লোক নিহত

কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গত চারদিনে তিনশ'রও বেশি মানুষ নিহত হয়েছে। মাওয়ি কিবাকি সরকার এই সহিংসতার জন্য বিরোধীদের দায়ী করে বলেছে, তারা জাতিগত শুদ্ধি অভিযান শুরু করেছে। কেনিয়ার রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থা কেনিয়া হিউম্যান রাইটস্ কমিশন (কেএইচআরসি) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস্ কমিশন (এফআইডিএইচ) বুধবার এক যৌথ বিবৃতিতে জানায়, " গত ২৭ ডিসেম্বর নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তিনশ'রও বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

নাইরোবি, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্সা)- কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গত চারদিনে তিনশ'রও বেশি মানুষ নিহত হয়েছে। মাওয়ি কিবাকি সরকার এই সহিংসতার জন্য বিরোধীদের দায়ী করে বলেছে, তারা জাতিগত শুদ্ধি অভিযান শুরু করেছে। কেনিয়ার রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থা কেনিয়া হিউম্যান রাইটস্ কমিশন (কেএইচআরসি) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস্ কমিশন (এফআইডিএইচ) বুধবার এক যৌথ বিবৃতিতে জানায়, " গত ২৭ ডিসেম্বর নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তিনশ'রও বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।" মাওয়ি কিবাকি সরকার এই জাতিগত সহিংসতার জন্য বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গার সমর্থকদের দায়ী করেছে। সরকার অভিযোগ করেছে বিরোধী জাতিগত সংখ্যলঘুদের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করেছে। সরকারের মুখপাত্র আলফ্রেড মুতুয়া বুধবার বলেন, "রাইলা ওদিঙ্গার সমর্থকরা এই জতিগত সহিংসতায় জড়িত।" ওদিঙ্গার লু স