২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ সালে ১৭১ জন সাংবাদিক নিহত

বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য ২০০৭ সাল ছিল বিপজ্জনক। দায়িত্ব পালনকালে ওই বছর মারা গেছেন ১৭১ জন সাংবাদিক। ২০০৬ সালে এর সংখ্যা ছিল ১৭৭ জন। এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ব্রাসেল্স, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য ২০০৭ সাল ছিল বিপজ্জনক। দায়িত্ব পালনকালে ওই বছর মারা গেছেন ১৭১ জন সাংবাদিক। ২০০৬ সালে এর সংখ্যা ছিল ১৭৭ জন। এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) একথা জানিয়েছে। ব্রাসেল্সভিত্তিক এ সংগঠনটি জানিয়েছে, প্রায় এক-তৃতীয়াংশ সাংবাদিক নিহত হয়েছেন ইরাকে। দেশটিতে গত বছর মারা যান ৬৫ জন সাংবাদিক ও সংবাদকর্মী। সংগঠনটি জানিয়েছে, সোমালিয়া এবং পাকিস্তানও ছিল সাংবাদিকদের জন্য বিপজ্জনক স্থান। গত বছর সোমালিয়ায় ৮ জন এবং পাকিস্তানে ৭ জন করে সাংবাদিকের মৃত্যু হয়েছে। এছাড়া মেক্সিকোয় মারা গেছে ৬ জন সাংবাদিক। দেশটির মাদক পাচার সংক্রান্ত খবর জোগাড় করা সাংবাদিকদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আইএফজে প্রেসিডেন্ট জিম বোমেলহা বলেন, "টানা তিন বছর সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা চরম পর্যায়ে রয়েছে।" তিনি বলেন, গতানুগতিকভাবে সংবাদকর্মীরা তাদের নিজ দেশেই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫৪ ঘ.