২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনিদের সঙ্গে জেরুজালেম ভাগাভাগির ইঙ্গিত ওলমার্টের

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মঙ্গলবার বলেছেন, "ইসরায়েলকে শেষ পর্যন্ত শান্তিচুক্তির মধ্য দিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে জেরুজালেম ভাগাভাগি করে নিতে হতে পারে।" পবিত্র নগরী জেরুজালেম নিয়ে আপোসরফার জন্য আন্তর্জাতিক চাপের কথা উল্লেখ করে ওলমার্ট একথা বলেন। 'জেরুজালেম পোস্ট' পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, "ইসরায়েলের প্রতি বন্ধুভাবাপন্ন এবং ইসরায়েলকে সমর্থনকারী বিশ্ব ভবিষ্যতের কথা বলতে গেলে, ৬৭ সালের ইসরায়েলি সীমান্তের কথা বলতে গেলে জেরুজালেমের বিভক্তির কথাই বলছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

জেরুজালেম, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মঙ্গলবার বলেছেন, "ইসরায়েলকে শেষ পর্যন্ত শান্তিচুক্তির মধ্য দিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে জেরুজালেম ভাগাভাগি করে নিতে হতে পারে।" পবিত্র নগরী জেরুজালেম নিয়ে আপোসরফার জন্য আন্তর্জাতিক চাপের কথা উল্লেখ করে ওলমার্ট একথা বলেন। 'জেরুজালেম পোস্ট' পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, "ইসরায়েলের প্রতি বন্ধুভাবাপন্ন এবং ইসরায়েলকে সমর্থনকারী বিশ্ব ভবিষ্যতের কথা বলতে গেলে, ৬৭ সালের ইসরায়েলি সীমান্তের কথা বলতে গেলে জেরুজালেমের বিভক্তির কথাই বলছে।" উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে তা নিজেদের সীমান্তের সঙ্গে জুড়ে নেয়। ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। ইসরায়েল গোটা জেরুজালেমকেই তাদের রাজধানী করে রাখার পক্ষপাতি। কিন্তু ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের কাঙ্খিত ফিলিস্তিন রাষ্ট্রের (অধিকৃত পশ্চিম তীর ও গাজা) রাজধানী করতে চায়। জেরুজালেমের ভাগ্য নির্ধারণই ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনার সবচে কণ্টকাকীর্ণ ইস্যু। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত নভেম্বরে মেরিল্যান্ডের অ্যানাপোলিস সম্মেলনের মধ্য দিয়ে দুপক্ষ ৭ বছর পর নতুন করে শান্তি আলোচনা শুরু পর থেকে এ বিষয়টিই নিষ্পত্তির চেষ্টা করে আসছে। এরই মধ্যে ওলমার্ট জেরুজালেম ভাগ করে নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিলেন। একথার মধ্য দিয়ে ওলমার্ট জেরুজালেমের ওপর থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণ ছাড়ার ঝুঁকি নিয়ে শান্তিচুক্তি করার ব্যাপারে ইসরায়েলের জনগণের মতামতের জন্য তৈরি থাকার চেষ্টা নিলেন বলেই মনে করা হচ্ছে। ওলমার্টের ডেপুটি এবং ঘনিষ্ঠ আস্থাভাজন হাইম রহমান বলেছেন, " জেরুজালেমের কয়েকটি অংশ শাসন করার জন্য ইসরায়েলকে ভবিষ্যতে একটি 'বিশেষ শাসনব্যবনস্থা' কায়েম করতে হবে।" পৃথক এক বক্তব্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, " দুপক্ষের মধ্যে আলোচনা চলতে থাকলেও পশ্চিমতীরে ইসরায়েলের কড়া নজরদারির কোনো আমূল পরিবর্তন হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৪ঘ.