২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে গুলিতে আহত মার্কিন ত্রাণ কর্মকর্তার মৃত্যু

সুদানের খার্তুমে মার্কিন দূতাবাসের একটি যানের ওপর বন্দুকধারীদের হামলায় গুরুতর আহত মার্কিন ত্রাণ কর্মকর্তা মঙ্গলবার হাসপাতালে মারা গেছেন। মার্কিন ও সুদানের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 09:23 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

খার্তুম, জানুয়ারি ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের খার্তুমে মার্কিন দূতাবাসের একটি যানের ওপর বন্দুকধারীদের হামলায় গুরুতর আহত মার্কিন ত্রাণ কর্মকর্তা মঙ্গলবার হাসপাতালে মারা গেছেন। মার্কিন ও সুদানের কর্মকর্তারা একথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কূটনীতিক সূত্রে জানা গেছে, ওই ত্রাণ কর্মকর্তা এবং তার ড্রাইভার মধ্যরাতের দিকে বাসায় ফিরছিলেন। এ সময় গুলিতে ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়। আর কর্মকর্তাটি মারাত্মকভাবে আহত হন। আহত ওই কর্মকর্তা পরে হাসপাতালে মারা যান। পাবলিক ডিপ্লোমেসি অফিসার ওয়াল্টার ব্রাউনোহলার রয়টার্সকে এই মৃত্যু সংবাদ জানান। ইউএসএআইডি জানিয়েছে, ৩৩ বছর বয়স্ক জন গ্র্যানভিলে ও তার সুদানি ড্রাইভার আব্দুল রহমান আব্বাস রহামা (৩৯) দুজনই গুলিতে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি তা আগেভাগেই বলা যাচ্ছে না বলে জানান ওয়াল্টার। ইউএসএআইডি এক বিবৃতিতে বলেছে, তারা ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখছে। সুদানের সরকারি বার্তা সংস্থা বলেছে, গ্র্যানভিল বেশ কয়েকটি গুলিতে মারাত্মকভাবে জখম হয়ে প্রাণ হারিয়েছেন। সুদান কর্তৃপক্ষ এ হামলার নিন্দা জানিয়েছে এবং দোষী ব্যক্তিদের খুঁজে বের করার অঙ্গীকার করেছে। গ্র্যানভিল খার্তুমে এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এ কর্মরত একজন মার্কিন কর্মকর্তা ছিলেন। তার গাড়ীর ড্রাইভারও ইউএসএআইডি -তে কাজ করত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪২ঘ.