২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

বুধবার গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সংগঠন হামাসের কমপক্ষে চার সদস্য নিহত এবং অপর দুইজন আহত হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসা কর্মী এবং হামাস একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

গাজা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বুধবার গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সংগঠন হামাসের কমপক্ষে চার সদস্য নিহত এবং অপর দুইজন আহত হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসা কর্মী এবং হামাস একথা জানিয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এলাকাটিতে কর্তব্যরত ইসরায়েলি সেনাদের ওপর বন্দুকধারীরা বেশ কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আকাশ ও স্থলপথে সেখানে পাল্টা হামলা করা হয়। প্রসঙ্গত, গত জুন মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সেনাদের হটিয়ে গাজা উপত্যকার দখল নেয় হামাস। সেই থেকে তারা এলাকাটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অন্যদিকে, উপকূলীয় এলাকটি থেকে ফিলিস্তিনি যোদ্ধারা যাতে দক্ষিণ ইসরায়েলে রকেট হামলা চালাতে না পারে সে লক্ষ্যে মাঝে মধ্যেই সেখানে বিমান ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪৩৯ ঘ.