নাইরোবি, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার একটি গির্জায় মঙ্গলবার দুস্কৃতিকারীদের দেওয়া আগুনে পুড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। নির্বাচনের পর ছড়িয়ে পড়া সহিংসতা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে তারা ওই গির্জায় আশ্রয় নিয়েছিল।
বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর সহিংসতায় এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ১৮০। তবে বিরোধীরা দাবি করেছে এ পর্যন্ত ২৫০ জন নিহত হয়েছে।
স্থানীয় একজন সাংবাদিক ও একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকতা জানিয়েছেন, একদল উচ্ছৃঙ্খল যুবক রিফ্ট ভ্যালি প্রদেশের এলডোরেট শহরের ওই গির্জায় আগুন ধরিয়ে দেয়। সাহিংসতা থেকে বাঁচতে কিবাকির কিকাউ স
bdnews24