২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের ছেলেমেয়েরা দুবাইয়ে রওনা হয়েছেন

আততায়ী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর তিন ছেলেমেয়ে মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। বিমানবন্দরের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

করাচি, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আততায়ী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর তিন ছেলেমেয়ে মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। বিমানবন্দরের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির এক সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন পাকিস্তান পিপল'স পার্টির (পিপিপি) চেয়ারম্যান বেনজির। রোববার তার ১৯ বছর বয়সী ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি পিপিপি চেয়ারম্যান নির্বাচিত হন। মঙ্গলবার বিলাওয়াল তার দুই বোন বখতাওয়ার (১৭) ও আসিফাকে (১৫) সঙ্গে নিয়ে আমিরাত এর এক ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। করাচি বিমানবন্দরের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আজ বিকেলে সুক্কুর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে করে তারা তিনজন করাচি পৌঁছান এবং পরে দুবাইয়ের উদ্দেশে আমিরাত ফ্লাইটে ওঠেন।" সিন্ধু প্রদেশের লারকানা জেলায় পৈত্রিক কবরস্থানে সমাহিত করা হয় বেনজিরকে। লারকানা থেকে সবচেয়ে কাছের বিমানবন্দর হচ্ছে সুক্কুর। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র বিলাওয়াল পিপিপির চেয়ারম্যান হওয়ার পর এক সংবাদ সম্মেলনে বলেন, দলের নেতৃত্ব দেওয়ার আগে তিনি তার পড়াশুনা শেষ করবেন। তার বাবা ও বেনজিরের স্বামী আসিফ আলি জারদারি পিপিপির যুগ্ম- চেয়ারম্যান মনোনীত হন। বিলাওয়াল পিপিপির দায়িত্ব গ্রহণের জন্য তৈরি হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেবেন তিনি। পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে তার বয়স অবশ্যই কমপক্ষে ২৫ বছর হতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪২ ঘ.