২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামাস-ফাতাহ সংঘর্ষে ৭ জন নিহত

গাজা উপত্যকায় মঙ্গলবার হামাসের এক সদস্য নিহত হয়েছে। এ নিয়ে সেখানে গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনি সংগঠন হামাস ও ফাতাহ এর মধ্যকার সংঘর্ষে নিহতের সংখ্যা ৭ জনে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 09:12 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

গাজা, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজা উপত্যকায় মঙ্গলবার হামাসের এক সদস্য নিহত হয়েছে। এ নিয়ে সেখানে গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনি সংগঠন হামাস ও ফাতাহ এর মধ্যকার সংঘর্ষে নিহতের সংখ্যা ৭ জনে পৌঁছেছে। চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, উপকূলীয় অঞ্চলটিতে সোমবার শুরু হওয়া সহিংসতায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ এর তিন সমর্থক এবং হামাসের চার সদস্য নিহত হয়। প্রসঙ্গত, গত বছরের জুন মাস থেকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে হামাস। তারা আব্বাসের সেনাদের হটিয়ে এ দখল নেয় এবং সেই থেকে তারা এলাকাটিতে ফাতাহ সমর্থকদের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। সোমবার ফাতাহ সমর্থকরা ওই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের সংগঠনের বর্ষপূতি পালনের জন্য সমাবেত হলে এ সহিংসতা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার রাস্তায় রাস্তায় বন্দুকের গুলি হয়েছে এবং হামাস তাদের সেনাদের সম্পূর্ণ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এর আগে সোমবারই আগাম নির্বাচনে সম্মত হওয়ার জন্য হামাসকে আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস। একইসঙ্গে তিনি গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে ফাতাহ এর সঙ্গে সংহতি আলোচনায় বসার জন্যও হামাসের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪৪১ ঘ.