২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে হামলায় আফ্রিকান ইউনিয়নের ১০ শান্তিরক্ষী নিহত

সুদানের সংঘাতময় দারফুরে রোববার বিদ্রোহীদের হামলায় আফ্রিকান ইউনিয়নের ১০ শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৫০ সেনা। শনিবার রাতে সন্ত্রাসীরা দারফুরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাসকানিতা সেনা ক্যাম্পে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা শান্তিরক্ষী বাহিনীর ক্যাম্প লুট করে নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 05:08 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

খার্তুম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি)- সুদানের সংঘাতময় দারফুরে রোববার বিদ্রোহীদের হামলায় আফ্রিকান ইউনিয়নের ১০ শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৫০ সেনা। শনিবার রাতে সন্ত্রাসীরা দারফুরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাসকানিতা সেনা ক্যাম্পে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা শান্তিরক্ষী বাহিনীর ক্যাম্প লুট করে নিয়ে যায়। সুদানের সেনাবাহিনী ও দারফুরের বিদ্রোহীরা এই ঘটনার জন্য পরস্পরকে দায়ি করেছে। আরেকটি সূত্র জানিয়েছে, এই ঘটনা একটি বিদ্রোহী গ্র"প ঘটিয়েছে, যারা আগামী ২৭ অক্টোবর থেকে লিবিয়ায় শুরু হতে যাওয়া শান্তি আলোচনায় অংশগ্রহণ দাবি করে আসছে। আফ্রিকান ইউনিয়নের মুখপাত্র নুরুদ্দিন মেজনি বলেন, "আমরা জানতে পেরেছি শনিবার রাতের ঘটনায় ১০ শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ৫০ জন।" তিনি বলেন, "আমাদের ঘাঁটি সম্পূর্ণভাব্ েধ্বংস করে দেওয়া হয়েছে। ২০০৪ সালে সুদানে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী নিয়োগের পর থেকে তাদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা।" বিদ্রেহী গ্র"প 'জাস্টিস অ্যান্ড ইক্যুয়ালিটি মুভমেন্ট' এর কমান্ডার আব্দুল আজিজ আল-নূর আসর জানান, চারদিন আগে তারা ওই এলাকা থেকে তাদের বাহিনী সরিয়ে নিয়েছে। তিনি দাবি করেন, এই ঘটনার জন্য দায়ি সুদান আর্মড ফোর্স (এসএএফ)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি