বাগদাদ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকি সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় দেশটির উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশে অভিযান চালিয়ে ৪০ জঙ্গিকে হত্যা করেছে। এছাড়া দেশের অন্য অংশে নিহত হয়েছে চার জঙ্গি। রোববার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, সংঘাতময় দিয়ালা, সালাহউদ্দিন এবং কিরকুক প্রদেশে এ অভিযান চালানো হয়। অভিযানে আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে অভিযানের বিস্তারিত বা ব্যাপক প্রাণহানি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে তিনটি বোমাও নিস্ক্রিয় করতে সক্ষম হয় সেনাবাহিনী। সারাদেশে এ সময়ে হত্যা করা হয়েছে মোট ৪৪ জঙ্গিকে এবং গ্রেপ্তার হয়েছে মোট ৫২ সন্দেহভাজন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি
bdnews24