নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবার নিউইয়র্কে আলোচনায় বসা বিশ্বের শক্তিধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তেহরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে ভোট নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিতে একমত হয়েছেন। জাতিসংঘ আনবিক শক্তি সংস্থা এবং ইইউ আলোচকদের প্রতিবেদনের ভিত্তিতেই ইরানে পরবর্তী নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নেতারা।
এক যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, "ইইউ তার বৈদেশিক নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানাকে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী লারিজানির সঙ্গে আরও আলোচনা করার অনুরোধ জানিয়েছেন। "
বিবৃতিতে আরও বলা হয়, "নভেম্বর নাগাদ সোলানা এবং আইএইএ প্রধান এল বারাদির প্রতিবেদনে ইতিবাচক অগ্রগতি দেখতে না পেলে আমরা ইরানে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ভোটের মাধ্যমে চূড়ান্ত করতে একমত হয়েছি।"
ইরানের অগ্রগামী পরমাণু কর্মসূচির বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে মতবিরোধ দূর করার চেষ্টাতেই নেতারা শুক্রবার বৈঠকে বসেন।
বৈঠকের সভাপতিত্ব করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এবং অন্যান্যদের মধ্যে রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি পররাষ্ট্রমন্ত্রীরা এবং ইইউ'র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা এতে উপস্থিত ছিলেন। সেলানা সবার পক্ষ থেকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়ালটার স্টেইমিয়ার বৈঠক শুরুর আগেই সাংবাদিকদের জানান, তারা আন্তর্জাতিক স
bdnews24