লন্ডন, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন মঙ্গলবার মিয়ানমারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করা উচিত।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর প্রধানের কাছে লেখা এক চিঠিতে "মিয়ানমার সরকারের আচরণ আমরা নজরে রাখছি এবং কোন দুষ্কর্ম দেখতে পেলে আমরা দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করব- এ হুঁশিয়ারি দিতে" অবিলম্বে একটি সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন ব্রাউন।
মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী গণ বিক্ষোভের দ্বিতীয় দিনে মঙ্গলবার সে দেশের প্রধান শহর ইয়াংগুনের রাস্তা রাস্তায় দাঙ্গা পুলিশের টহল ছিল। কিন্তু কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গণতন্ত্রের দাবিতে প্রায় দশ হাজার বৌদ্ধ ভিক্ষু শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়।
ব্রাউন তার চিঠিতে বলেন, "মিয়ানমারে যে নগ্ন মানবিক ট্র্যাজেডির ঘটনা ঘটেছে তাতে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক স
bdnews24