২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম ঘুম হৃদরোগে মৃত্যু ঝুঁকি বাড়ায়

যথেষ্ট না ঘুমালে হৃদরোগে মারা যাওয়ার সম্ভাবনা দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। ব্রিটেনে এক গবেষণার ফলে সোমবার এ তথ্য বেরিয়ে এসেছে। কি কারণে এমন হয় সে ব্যাপারে বিজ্ঞানীরা পরিস্কার ধারণা দিতে না পারলেও বলেছেন, কম ঘুমের কারণে মানবদেহে রক্তচাপ বেড়ে যায়। আর এ থেকেই স্ট্রোক কিংবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 03:55 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

লন্ডন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যথেষ্ট না ঘুমালে হৃদরোগে মারা যাওয়ার সম্ভাবনা দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। ব্রিটেনে এক গবেষণার ফলে সোমবার এ তথ্য বেরিয়ে এসেছে। কি কারণে এমন হয় সে ব্যাপারে বিজ্ঞানীরা পরিস্কার ধারণা দিতে না পারলেও বলেছেন, কম ঘুমের কারণে মানবদেহে রক্তচাপ বেড়ে যায়। আর এ থেকেই স্ট্রোক কিংবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ১৭ বছরের এই গবেষণায় ১০ হাজার সরকারি কর্মচারীর ওপর পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে দেখা গেছে, যারা ৭ ঘন্টার কম সময় (৫ ঘন্টা বা তারও কম) ঘুমিয়ে কাটান তাদের যে কোনো কারণেই মৃত্যুঝুঁকি বেশি থাকে। আর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার ঝুঁকি দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। "এই গবেষণা থেকে আধুনিক জীবনে ব্যস্ত সময় কাটানোর ভয়াবহ বিপদই স্পষ্ট হয়ে উঠেছে।" ওয়ারউইকস মেডিকেল স্কুলের প্রফেসর ফ্রাসেসকো ক্যাপুসিও কেমব্রিজের 'ব্রিটিশ স্লিপ সোসাইটি'র বার্ষিক সম্মেলনে একথা বলেন। টেলিফোনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ব্রিটেনের জনগণের এক তৃতীয়াংশ এবং যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশের বেশি মানুষ রাতে ৫ ঘন্টার কম সময় ঘুমান। এটি কোনো তুচ্ছ ব্যাপার নয়। বর্তমান সমাজে নানা কাজের চাপে আমরা কম সময় ঘুমাচ্ছি। কিন্তু এটি মোটেই ঠিক নয়। বিশেষ করে যদি ঘুমের সময় ৫ ঘন্টারও কম হয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এলকিউ/২১৩৯ঘ.