২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়ন রোধে আশু ব্যবস্থা দরকার: জাতিসংঘ

বিশ্বব্যাপী গরিবরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে আছে। আর সেকারণেই বিশ্ব ঊষ্ণায়ন রোধে বিশ্বের দেশগুলোকে আশু ব্যবস্থা নিতে হবে। জাতিসংঘের একটি খসড়া প্রতিবেদনে একথা বলা হয়েছে। উষ্ণায়নের রোধের উপায় খোঁজার জন্য বিশ্ব নেতারা সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বৈঠকে বসবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

অসলো, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বিশ্বব্যাপী গরিবরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে আছে। আর সেকারণেই বিশ্ব ঊষ্ণায়ন রোধে বিশ্বের দেশগুলোকে আশু ব্যবস্থা নিতে হবে। জাতিসংঘের একটি খসড়া প্রতিবেদনে একথা বলা হয়েছে। উষ্ণায়নের রোধের উপায় খোঁজার জন্য বিশ্ব নেতারা সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বৈঠকে বসবেন। এ বছরের শুরুতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বে মারাত্মক উষ্ণায়নের জন্য মানুষের কার্যকলাপই দায়ী। কিন্তু ওই প্যানেলের ২২ পাতার নতুন একটি খসড়া প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের পরিণতি সম্পর্কে আরও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেইসঙ্গে এই পরিণতির শিকার কারা হতে পারে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে প্রতিবেদনটিকে আরও মানবিক আবেদনসম্পন্ন করে তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, " সব অঞ্চলেই কিছু লোকজন বা স