২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুর সাবেক নেতা ফুজিমোরিকে দেশে পাঠাচ্ছে চিলি

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে বিচারের জন্য নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে চিলির সুপ্রিম কোর্ট। শুক্রবার চিলির আদালত এই নির্দেশ দেয়। অর্থ আত্মসাৎ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পেরুর এই নেতা ২০০৫ সালের নভেম্বর থেকে চিলিতে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সান্টিয়াগো, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে বিচারের জন্য নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে চিলির সুপ্রিম কোর্ট। শুক্রবার চিলির আদালত এই নির্দেশ দেয়। অর্থ আত্মসাৎ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পেরুর এই নেতা ২০০৫ সালের নভেম্বর থেকে চিলিতে আছেন। চিলির সুপ্রিম কোর্ট জানায়, ফুজিমোরির বিচারের আওতায় আনতে পেরুর সরকারি কৌসুলিরা যে ১৩ দফা দিয়েছিলেন চিলি আদালত তার মধ্যে সাত দফা মেনেছে। সুপ্রিম কোর্ট বেঞ্চের সভাপতি আলবার্তো চেইগনু জানান, মানবাধিকার লঙ্ঘনের দুটি সবচেয়ে বিতর্কিত মামলায় আদালত সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে আবেদন করা যাবে না। ২০০৬ সালের নভেম্বরের জাপান থেকে দেশে ফেরার পথে এক আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ফুজিমোরিকে আটক করা হয়। ৬৯ বছর বয়স্ক ফুজিমোরি দুই দফায় ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত দশ বছর পেরুর প্রেসিডেন্ট ছিলেন। বড় ধরনের দুর্নীতির অভিযোগে তার সরকারের পতনের পর তিনি জাপানে নির্বাসনে চলে যান। এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার আত্মসাৎ ও মাওবাদী বিদ্রোহীদের দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগে ফুজিমোরির বিচার করার চেষ্টা করছেন পেরুর আইনজীবীরা। মাওবাদী গ্র"প 'শাইনিং পাথ' এর বিরুদ্ধে অভিযানের সময় দুটি গণহত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে। যদিও পেরুর কিছু মানুষ এখনো শাইনিং পাথ এর শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও তাদের বিদ্রোহ দমনে সফলতার জন্য ফুজিমোরির প্রশংসা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪২ঘ.