বৈরুত, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননে বোমহামলায় নিহত সিরিয়া বিরোধী সাংসদ এন্টনি ঘানেমকে শুক্রবার সমাহিত করা হয়েছে। গত বুধবার বৈরুতে এক গাড়ি বোম হামলায় সাংসদ এন্টেনি ঘানেম ও তার চার দেহরক্ষী নিহত হন।
শোকাহত হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে পূর্ব বৈরুতের রাস্তায় নেমে আসে। শব বহনকারী গাড়ি যখন ঘানেম ও তার চার দেহরক্ষীর জাতীয় ও দলীয় পতাকায় ঢাকা মরদেহ নিয়ে রাস্তা দিয়ে যচ্ছিল তখন মানুষ ফুল ছড়াতে ছড়তে গাড়ির পেছনে হাটতে থাকে। এ সময় লাউড স্পিকারে ঘানেমের ফালেঙ্গ পার্টির দলীয় সঙ্গীত বাজানো হচ্ছিল।
শেষকৃত্যে যোগ দেওয়া মানুষ রাজনৈতিক হত্যাকাণ্ডের মাধ্যমে লেবাননকে অস্থিতিশীল করার জন্য সিরিয়াকে দায়ী করেছে।
ঘালেব সাইয়া নামের একজন এ সময় বলেন, "এটা সন্ত্রাস। আমরা বিদেশি সেনামুক্ত স্বাধীন লেবানন চাই। আমরা চাই সকল স
bdnews24