২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল

কিছুদিন আগে সিরিয়ায় বিমান হামলা চালানোর আগে আমেরিকার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করেছিল ইসরায়েল। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট বুশকে জানিয়েছিল সিরিয়া তাদের পরমাণু প্রকল্পে উত্তর কোরিয়ার কাছ থেকে সাহায্য পাচ্ছে। যুক্তরাষ্ট্রের 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা শুক্রবার এ খবর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিছুদিন আগে সিরিয়ায় বিমান হামলা চালানোর আগে আমেরিকার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করেছিল ইসরায়েল। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট বুশকে জানিয়েছিল সিরিয়া তাদের পরমাণু প্রকল্পে উত্তর কোরিয়ার কাছ থেকে সাহায্য পাচ্ছে। যুক্তরাষ্ট্রের 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা শুক্রবার এ খবর জানায়। মার্কিন সরকারি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, সিরিয়ার পরমাণু প্রকল্পে উত্তর কোরিয়া সাহায্য করছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা নিয়ে চিন্তিত ছিল হোয়াইট হাউস। তবে পিয়ংইয়ংয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা চলায় মার্কিন সরকার তখনই এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি। তবে পোস্ট জানায়, গত ৬ সেপ্টেম্বর সিরিয়ায় বিমান হামলার আগে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র কিছু তথ্য দিয়েছিল বলে ধারণা করা হয়। ওয়াশিংটন পোস্টকে সূত্র জানায়, সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য ইসরায়েল শেষ রাতের দিকে সিরিয়ার স্থাপনায় হামলা চালিয়েছিল। সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বুশ গত সপ্তাহে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার জন্য তিনি বলেন, "এ ব্যাপারে আমি কিছুই বলতে চাই না।" ইসরায়েলও বিমান হামলা সম্পর্কে কোনো কিছু জানাতে অস্বীকার করে। তবে সিরিয়ার বিমানবাহিনী দাবি করে, ইসরায়েলি বিমান তাদের ভুখণ্ডে বোমা নিক্ষেপ করেছে। এ সময় তারাও বিমান বিধ্বংসী কামান থেকে ইসরায়েলি বিমানের দিকে গুলি ছোড়ে। তবে উত্তর কোরিয়ার কাছ থেকে পরমাণু সাহয্য পাওয়ার বিষয়টি সিরিয়া অস্বীকার করেছে। উত্তর কোরিয়াও দাবি করেছে তারা সিরিয়াকে এ ধরনের সাহায্য দিচ্ছে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৭ঘ.