ইসলামাবাদ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনি চ্যালেঞ্জ এবং নিম্নগামী জনসমর্থন নিয়েও প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আগামী ৬ অক্টোবর পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার চেষ্টা নিচ্ছেন। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। পাকিস্তানের নির্বাচন কমিশনের মুখপাত্র কানওয়ার মুহাম্মদ দিলশাদ বলেন, " প্রেসিডেন্ট নির্বাচনী ভোট হবে ৬ অক্টোবর ।"
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জেনারেল মুশাররফ বলেছেন, প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হলেই কেবল তিনি সেনাপ্রধানের পদ থেকে অবসর নিবেন। কিন্তু পাকিস্তানের বিরোধীদলগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পরিকল্পনায় বাধা দেওয়ার। এদিকে, পাকিস্তানে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, সেনা অভ্যুত্থানের মাধ্যমে আট বছর আগে পাকিস্তানের ক্ষমতা দখল করলেও শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে চলেছেন মুশাররফ।
মুশাররফের দ্বৈত ভূমিকায় বহাল থাকার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা বেশ কয়েকটি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেসব মামলায় মুশাররফের সেনাপ্রধান থাকা অবস্থায় নির্বাচিত হওয়ার এবং আগামী জানুয়ারি মাসের সাধারণ নির্বাচনের আগে বিলুপ্ত প্রায় বর্তমান পার্লামেন্ট তাকে ম্যানডেট দিতে পারবে কিনা তার বৈধতা নিয়েও চ্যালেঞ্জ জানানো হয়েছে।
এদিকে, পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের এক মুখপাত্র সিদ্দিক ফারুক বলেছেন, "পারভেজ মুশাররফ আরও একবার নির্বাচন কমিশনের মাধ্যমে সংবিধান অবমাননার চেষ্টা করলেন।"
৬ অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণায় করাচির স্টক মার্কেটে তেমন প্রভাব পড়েনি। তবে বিনিয়োগকারীরা দেশের রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন। বিশ্লেষকরা একথা বলছেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসাবে জেনারেল পারভেজ মুশাররফের বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ১৫ নভেম্বর। তার প্রধান আইনজীবী সুপ্রিম কোর্টকে স
bdnews24