সাংহাই, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বুধবার পূর্ব চীনে আঘাত হেনেছে টাইফুন উইফা। এর আঘাতে সেখানকার হাজার হাজার লোক এখন বিদ্যুৎ ও পানি ছাড়াই দিনাতিপাত করছেন। এদিকে, টাইফুনে চীনের বাণিজ্যিক প্রাণকেন্দ্র সাংহাইয়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পূর্বাভাস সংস্থা 'ট্রপিক্যাল স্টর্ম রিস্ক' বুধবার উইফাকে ক্যাটাগরি ওয়ান টাইফুন হিসাবে অভিহিত করে জানিয়েছে, এটি মৗসুমী ঝড়ে পরিণত হয়ে উত্তরের নানজিয়ের দিকে এগিয়ে যাবে।
সংস্থাটির প্রজেকশন-এ দেখা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়টির কেন্দ্র সাংহাই থেকে ২৫৫ কিলোমিটার পশ্চিম দিয়ে অতিক্রম করবে।
টাইফুন উইফা শক্তিশালী ও ধ্বংসাত্মক হতে পারে
bdnews24