ওয়াশিংটন ,১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--রাশিয়া ও চীন প্রায় শীতল যুদ্ধের সময়ের মাত্রায়ই যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার ওপর গোয়েন্দাগিরি করছে। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান এ দাবি করেছেন।
ন্যাশনাল ইন্টেলিজেন্স এর প্রধান মাইকেল ম্যাককনেল বলেন, উভয় দেশই জোরেশোরে যুক্তরাষ্ট্র সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।
কংগ্রেসের এক শুনানিতে একথা জানিয়ে ম্যাককনেল আরো বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী ছাড়াও চিরাচরিত রাষ্ট্রীয় শত্র"রও মোকাবেলা করতে হচ্ছে।
ওয়ারেন্ট ছাড়াই আন্তর্জাতিক ফোন কল ও ই-মেইলের ওপর আড়িপাতা ও নজরদারির জন্য একটি আইন প্রণয়নের পক্ষ সমর্থন করতে গিয়ে গোয়েন্দা কর্তা একথা বলেন।
লিখিত সাক্ষে মাইকেল ম্যাককনেল বলেন, "মার্কিন স্পর্শকাতর ও সংরক্ষিত সামরিক ব্যবস্থা, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পের ওপর নজরদারির ক্ষেত্রে চীন ও রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা সবচেয়ে আক্রমণাত্মক সংস্থাগুলোর অন্যতম।"
বৈঠকের পর তিনি আর এ ব্যপারে বিস্তরিত বলতে রাজি হননি।
প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটিকে ম্যাককনেল বলেন, "আমাদের দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য বিদেশি শক্তি ও তাদের এজেন্টদের পরিকল্পনা, কার্যকলাপ ও অভিপ্রায়ের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা অত্যাবশ্যকীয়।"
গত আগস্টে মার্কিন কংগ্রেস নতুন সন্ত্রাসবিরোধী আইন করার পর থেকে ওয়ারেন্ট ছাড়াই আন্তর্জাতিক ফোন কলের ওপর আড়ি পাতার ব্যাপারটি একটি বিরোধপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে।
'প্রটেক্ট আমেরিকা অ্যাক্ট' নামে আইনটির বলে সরকার বৈদেশিক যোগাযোগের ওপর আড়ি পাততে পারবে। এমনকি যোগাযোগের গ্রহীতাপক্ষ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবাসকারী ব্যক্তি হলেও।
কংগ্রেস সময়সীমা না বাড়ালে এ ক্ষমতা আগামি জানুয়ারিতে শেষ হবে। বুশ প্রশাসন একে স্থায়ী আইনে পরিণত করতে চায়।
তবে এর বিরুদ্ধবাদীরা বলছেন আইনটির মেয়াদ বাড়ালে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ
bdnews24