সাংহাই, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রচণ্ড শক্তি নিয়ে মঙ্গলবার চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশ এবং অর্থনীতির প্রাণকেন্দ্র সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন 'উইফা'। ব্যাপক য়তির আশঙ্কায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার হাজার হাজার লোককে। বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে সাগরে অবস্থানরত সকল জাহাজ ও নৌকাকে।
বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ সময় ০৩০০ ঘণ্টায় ঝেজিয়াংয়ের ওয়েনঝউ বন্দরের ৪৪০ কিলোমিটার দণি-পূর্বে ছিল টাইফুন উইফা। তখন এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার এবং এটি প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছিল।
টাইফুন উইফার কারণে মঙ্গলবার তাইওয়ানের উত্তরাঞ্চলে ভারী বর্ষণ হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার স্কুল, অফিস ও মার্কেটগুলো। এদিকে তাইওয়ানের পাঁচটি এয়ারলাইন্স তাদের কিছু আন্তর্জাতিক ফাইট বাতিল করে দেয়। এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে তাইওয়ানের উত্তরাঞ্চলের প্রধান বন্দর কিলাংয়ের সকল পরিবহন।
সিনহুয়া জানায়, "সাংহাই বাণিজ্যিক প্রাণকেন্দ্রসহ পূর্ব চীন এমন একটি ধ্বংসাত্মক টাইফুনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেমন টাইফুন সম্ভবত গত এক দশকেও দেখা যায়নি।"
তবে গত আগস্টে দণি-পূর্ব চীনে আঘাত হানা টাইফুন 'সাওমায়ি'র কথা উল্লেখ করেনি সিনহুয়া। উল্লেখ্য, টাইফুন সাওমায়ির আঘাতে ৪৩৬ জন লোক নিহত হয়েছিল এবং তাকে অভিহিত করা হয়েছিল গত ৫০ বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসাবে।
দ্য হংকং অবজারভেটরি চার্টে দেখা গেছে, উইফা সরাসরি ঝেজিয়াংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এটি সম্ভবত বুধবার সকালের দিকে সেখানে আঘাত হেনে সোজা উত্তরে সাংহাইয়ের দিকে এগিয়ে যেতে পারে।
চীনের ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার তাদের ওয়েবসাইটে এ ঝড়টিকে একটি "সুপার টাইফুন" হিসাবে অভিহিত করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬২০ঘ.
bdnews24