ফুকেট, থাইল্যান্ড, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের পর্যটন শহর ফুকেটে রোববারের বিমান দুর্ঘটনায় নিহত ৮৯ জনের মধ্যে ১৮ জন ইরানি পর্যটক রয়েছেন। ইরানের একজন কূটনীতিক মঙ্গলবার একথা জানিয়েছেন।
থাইল্যান্ডে ইরানি দূতাবাসের কর্মকর্তা সাফদার সাফি রয়টার্সকে বলেন, দুর্ঘটনার সময় থাই বিমানটিতে ২৪ জন ইরানি নাগরিক ছিলেন। তাদের মধ্যে ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশু এবং হানিমুনে আসা দুই দম্পতিও রয়েছেন।
তিনি বলেন, আহত বাকী ছয় ইরানি পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩০০ ঘ.
bdnews24