কাঠমাণ্ডু, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে রাজতন্ত্র নিয়ে বিরোধের জেরে সরকার থেকে বেরিয়ে যেতে পারে মাওবাদীরা। নির্বাচনের আগে এ হুমকি ঠেকাতে নেপালের রাজনৈতিক দলগুলো শেষ চেষ্টা চালাচ্ছে। ২২ নভেম্বরে নেপালে গণপরিষদ নির্বাচনের কথা রয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে নেপালে রাজতন্ত্রের ভবিষ্যৎ।
১৯৯৬ সাল থেকে নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে আসা মাওবাদী বিদ্রোহীরা গত বছর গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে সরকারের সঙ্গে শান্তিচুক্তি করেছে। ২২ নভেম্বরের নির্বাচন করতেও রাজি হয়েছে তারা। কিন্তু তাদের দাবি, নির্বাচনের আগেই নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হোক। কারণ, তাদের আশঙ্কা রাজা জ্ঞানেন্দ্র ও তার অনুসারীরা নির্বাচনে বিঘ
bdnews24