২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিয়াচেন নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিবাদ

বিতর্কিত সিয়াচেন হিমবাহ পর্যটকদের জন্য খুলে দেওয়ার ভারতের পরিকল্পনায় ক্ষুদ্ধ পাকিস্তান সোমবার এর প্রতিবাদ জানাতে ভারতীয় কূটনীতিককে ডেকে পাঠিয়েছে। ভারতের এই পদক্ষেপ দু'দেশের শান্তি প্রক্রিয়ায় ছায়া ফেলতে পারে বলে মন্তব্য করেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিতর্কিত সিয়াচেন হিমবাহ পর্যটকদের জন্য খুলে দেওয়ার ভারতের পরিকল্পনায় ক্ষুদ্ধ পাকিস্তান সোমবার এর প্রতিবাদ জানাতে ভারতীয় কূটনীতিককে ডেকে পাঠিয়েছে। ভারতের এই পদক্ষেপ দু'দেশের শান্তি প্রক্রিয়ায় ছায়া ফেলতে পারে বলে মন্তব্য করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনের দূর্গম পথ পাড়ি দেওয়াতে একদল অভিযাত্রীকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু এর প্রতিবাদে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তাসনীম আসলাম বলেছেন, "বিতর্কিত এই অঞ্চল পর্যটনের জন্য খুলে দেওয়ার ভারতের পরিকল্পনা পাকিস্তানের জন্য অত্যন্ত উদ্বেগজনক।" ভারতের ডেপুটি হাই কমিশনারকে পাকিস্তানের এই উদ্বেগের কথা জানানো হয়েছে বলে জানান আসলাম। আসলাম আরও বলেন, " সিয়াচেন এখনও সংঘর্ষ প্রবণ এলাকা। আর ভারতের ওই পদক্ষেপে পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিতে পারে। আর এতে দু'দেশের চলমান শান্তিপ্রক্রিয়ার পরিবেশ বিঘি