২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বিমান দুর্ঘটনা, ৮৮ জন নিহত

১২৩ জন যাত্রী নিয়ে দুর্ঘটনায় পড়েছে একটি থাই উড়োজাহাজ। রোববার খারাপ আবহাওয়ার কারণে থাইল্যান্ডের পর্যটন শহর ফুকেটের বিমান বন্দরে উড়োজাহাজটি আছড়ে পড়ে। এতে অধিকাংশ যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ৮৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ৪৩ জনকে। ফুকেটের ডেপুটি গভর্নর ভরাপট রাজসীমা 'চ্যানেল নাইন' টেলিভিশনকে একথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে ভরাপট জানান, উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৩০ জন আরোহী ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 02:11 PM

Updated : 26 Apr 2022, 02:45 PM

ব্যাংকক, সেপ্টেম্বর ১৬ (রয়টার্স/বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)