২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুর শান্তিরক্ষীদের সহায়তা করার অঙ্গীকার ব্রাউনের

ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সুদানের দারফুরে শান্তিরক্ষা কার্যক্রমে যেতে প্রস্তুত শান্তিরক্ষীদের কৌশলগত সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। রোববার তিনি এই অঙ্গীকার করেন। তবে ব্রাউন সতর্ক করে দিয়ে এও বলেছেন, খার্তুম সরকার দারফুরের গোলযোগপূর্ণ পরিস্থিতির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে না পারলে সুদানে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 09:58 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

লন্ডন, সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সুদানের দারফুরে শান্তিরক্ষা কার্যক্রমে যেতে প্রস্তুত শান্তিরক্ষীদের কৌশলগত সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। রোববার তিনি এই অঙ্গীকার করেন। তবে ব্রাউন সতর্ক করে দিয়ে এও বলেছেন, খার্তুম সরকার দারফুরের গোলযোগপূর্ণ পরিস্থিতির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে না পারলে সুদানে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রাউন কথাগুলো বলেন। ব্রিটেনসহ ৩০ টি দেশে দারফুর সঙ্কট নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর বিশ্ব দিবস পালনের প্রস্তুতির মাঝে ব্রাউন বিবিসিতে ওই সাক্ষাৎকার দেন। ব্রাউন দারফুর সঙ্কটকে একালের সবচে বড় ট্র্যাজেডি বলে অভিহিত করেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের হিসাবমতে, সাড়ে চার বছরের দারফুর সংঘর্ষে ২ লাখ লোক মারা গেছে এবং গৃহহীন হয়েছে ২৫ লাখ লোক। তবে খার্তুম সরকার এ সংখ্যা আরও কম দাবি করেছে। আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ২৭ অক্টোবরে আলোচনায় বসবে সুদান সরকার এবং দারফুর বিদ্রোহীরা। সুদানের সাবেক ঔপনিবেশিক শাসক ব্রিটেন বলেছে, তারা খার্তুমের দাবি অনুযায়ী, ২৬ হাজার শান্তিরক্ষীর শক্তিশালী জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন বাহিনীকে সহায়তা করবেন না। খার্তুম চায় দারফুরে আফ্রিকান ইউনিয়নের সেনাই বেশি মোতায়েন করা হোক। দারফুরে যেতে প্রস্তুত জাতিসংঘ বাহিনীকে কৌশলগত সহায়তা করার কথা বলতে ব্রাউন তাদেরকে বিমানে করে ওই অঞ্চলে নিয়ে যাওয়া কিংবা শান্তিরক্ষা কর্মসূচি পরিচালনা করার জন্য তাদেরকে হাতিয়ার সরবরাহ করার কথাই বুঝিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিবিসি'র সঙ্গে সাক্ষাৎকারে ব্রাউন এই কৌশলগত সহায়তার কথা বলার পাশাপাশি দারফুর সঙ্কট সমাধানে যুদ্ধবিরতি স্থাপন এবং রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার কথাও বলেন। তিনি বলেন, "এই প্রয়োজনগুলো মিটলে আমরা সুদানকে অর্থনৈতিক সহায়তা দিতেও প্রস্তুত। যাতে করে দারফুরের লোকজনকে ভাল অবস্থায় নিয়ে আসা যায় এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা যায়। কিন্তু যুদ দেখি সুদান সরকার প্রয়োজনীয়ক কোনো পদক্ষেপই নিচ্ছে না তাহলে আমাদেরকে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকেই যেতে হবে।" বিডিনিউজ টুয়োিন্টফোর ডটকম/এলকিউ/১৫৫০ঘ.