মেক্সিকো সিটি, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে একটি যাত্রীবাসী বাস রাস্তা থেকে পাশ্ববর্তী গভীর উপত্যকায় পড়ে গিয়ে ২২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। রেড ক্রসের একজন কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন।
রেড ক্রসের ইমার্জেন্সি অপারেটর ক্যারোলিনা মার্টিনেজ বলেন, চালকের ঘুম এসে যাওয়ায় বাসটি ৪০০ ফুট গভীর উপত্যকায় আছড়ে পড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৫১ঘ.
bdnews24