এথেন্স, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গ্রিসে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে রোববার। স্থানীয় সময় সকাল ৭টায় দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়। দেশটির প্রায় ৯০ লাখ অধিবাসী এ নির্বাচনে ভোট দিতে পারবেন। গ্রিকদের বেশিরভাগই দুটি বড় রাজনৈতিক দলের সমর্থক হলেও নির্বাচনপূর্ব জরিপগুলোতে বলা হয়েছে এ নির্বাচনে ছোট দলগুলির প্রতি ঝুঁকতে পারেন ভোটাররা। প্রধানমন্ত্রী কোস্টাস কারামানলিসের আহ্বানে দেশটিতে এ আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জরিপে বলা হয় প্রধানমন্ত্রী কোস্টাস কারামানলিস এর ক্ষমতাসীন রক্ষণশীল দল কিংবা আন্দ্রিয়া পাপান্দ্রেও এর বিরোধী সমাজবাদী দলের কেউই সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। এমনকি এবারই প্রথমবারের মতো পার্লামেন্টে যেতে পারে এবং ক্ষমতায় ভাগ বসাতে পারে অতি ডানপন্থী 'এলএওএস' পার্টিসহ অন্য ছোট রাজনৈতিক দলগুলো।
সেপ্টেম্বরের ১ তারিখে প্রকাশিত সর্বশেষ নির্বাচনী জরিপে বলা হয় ক্ষমতাসীন রক্ষণশীল 'নিউ ডেমোক্রেসি পার্টি' বিরোধী সমাজবাদী 'পিএএসওকে' পার্টির চেয়ে ১/২ শতাংশ এগিয়ে থাকলেও কেউই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না। অন্যদিকে প্রায় ১০ শতাংশ ভোটার তখনও ভোট দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি।
গ্রিসের পশ্চিমাঞ্চলীয় শহর আত্রা'র একটি ভোটকেন্দ্রে যাওয়ার পথে রোববার ৫২ বছর বয়সী সরকারি চাকুরে ডায়োনসিস মিত্রোগিয়ানিস বলেন,"মানুষ দুটি প্রধান দলের সমর্থক হিসেবে বিভক্ত হলেও এবার এখানে অনেকেই ছোট দলগুলোকে ভোট দেবে, কারণ তারা হতাশ।"
প্রধানমন্ত্রী কারামানলিস এক সা
bdnews24