২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি নেতারা লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন : কংগ্রেসকে হোয়াইট হাউস

ইরাক সরকারের কাজে সন্তুষ্ট নয় হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউস মার্কিন কংগ্রেসকে জানিয়েছে, ইরাকি নেতারা প্রধান লক্ষ্যসমূহের অর্ধেক পূরণে ব্যর্থ হয়েছেন। 'সেনা কমানোর মতো পর্যাপ্ত অগ্রগতি ইরাকে হয়েছে'- প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের এমন মন্তব্যের পরদিনই ইরাক সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনলো হোয়াইট হাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক সরকারের কাজে সন্তুষ্ট নয় হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউস মার্কিন কংগ্রেসকে জানিয়েছে, ইরাকি নেতারা প্রধান লক্ষ্যসমূহের অর্ধেক পূরণে ব্যর্থ হয়েছেন। 'সেনা কমানোর মতো পর্যাপ্ত অগ্রগতি ইরাকে হয়েছে'- প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের এমন মন্তব্যের পরদিনই ইরাক সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনলো হোয়াইট হাউস। কংগ্রেসের নির্দেশে দাখিল করা এক প্রতিবেদনে হোয়াইট হাউস জানায়, রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ে মোট ১৮টি লক্ষ্যের মধ্যে ৮টিতে ইরাক সরকার সন্তোষজনক অগ্রগতি অর্জন করতে পেরেছে। সাতটি লক্ষ্যে ইরাকি নেতাদের সফলতা সন্তোষজন নয় এবং দুটি ক্ষেত্রে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। মার্কিন প্রসাশনের এই স্বীকারোক্তি বিরোধী ডেমোক্রাট ও সাধারণ জনগণের কাছে প্রেসিডেন্ট বুশের ইরাক নীতি গ্রহণযোগ্য করার চ্যলেঞ্জকে আরো বাড়িয়ে দেবে। ইরাকে আরো অর্থ বরাদ্দের আগে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে ইরাকি নেতাদের সফলতা বা ব্যর্থতার বিষয়ে পরিস্কার হতে চাইছে ডেমোক্রাট নিয়ন্ত্রিত কংগ্রেস। প্রেসিডেন্ট বুশ ও তার সহোযোগিরা যখন চাইছে ইরাক নীতিতে আরো বেশি জনসমর্থন আদায় করতে তখনই হোয়াইট হাউস এ ধরণের একটি নেতিবাচক রিপোর্ট দিলো। ইরাক থেকে ২০ হাজার সেনা প্রত্যাহারে মার্কিন কমান্ডার ডেভিড পেত্রেয়াসের পরামর্শ সমর্থন করে গত বৃহস্পতিবার বুশ এক টেলিভিশন ভাষণে বলেছিলেন, ইরাকে পর্যাপ্ত অগ্রগতি হয়েছে। ঠিক তার পরের দিনই হোয়াইট হাউস জানালো, ইরাকি নেতারা অধিকাংশ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০০ ঘ.