২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসের সন্দেহজনক প্রাদুর্ভাব

চীনের গুয়াংঝউ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জেলায় হাঁসের খামারে এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসের সন্দেহজনক প্রাদুর্ভাব ধরা পড়েছে। শনিবার দেশটির কৃষি মন্ত্রণালয় একথা জানিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, গুয়াংঝউয়ের পানিউ জেলায় ভাইরাসটির প্রাদুর্ভাবে বৃহস্পতিবার নাগাদ ৯,৮৩০টি হাঁস মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

বেইজিং, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের গুয়াংঝউ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জেলায় হাঁসের খামারে এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসের সন্দেহজনক প্রাদুর্ভাব ধরা পড়েছে। শনিবার দেশটির কৃষি মন্ত্রণালয় একথা জানিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, গুয়াংঝউয়ের পানিউ জেলায় ভাইরাসটির প্রাদুর্ভাবে বৃহস্পতিবার নাগাদ ৯,৮৩০টি হাঁস মারা গেছে। মন্ত্রণালয় জানায়, প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে যে, হাঁসগুলো মারাত্মক এইচ৫এন১ ভাইরাসে মারা গেছে। এ ভাইরাসটি হাঁস - মুরগী থেকে মানুষের দেহে সংক্রামিত হতে সক্ষম। ভাইরাসটির মহামারী আকারে প্রাদুর্ভাব ঠেকানোর জন্য কর্তৃপক্ষ প্রায় ৩৩ হাজার হাঁস হত্যা করেছে উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তারা একটি জাতীয় পরীক্ষাগারে নমুনা পাঠিয়েছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হওয়ায় এবং ব্যাপক হারে হাঁস-মুরগি পালনের রীতি থাকায় চীন বার্ড ফ্লু ভাইরাসের সবচেয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, বার্ড ফ্লু'র ভাইরাস এমন একটা রূপ নিতে পারে যখন সহসাই সেটি এক মানুষের দেহ থেকে আরেক মানুষের দেহে সংক্রমিত হতে সক্ষম হবে। এমনটা ঘটলে বৈশ্বিক মহামারী সৃষ্টি হয়ে মানব জাতির জন্য ভয়াবহ দুর্যোগ ডেকে আনতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৫০ ঘ.