২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিস্ফোরণে ১০ সেনা নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছাকাছি একটি সামরিক ভবনে বৃহস্পতিবার এক বিস্ফোরণে কমপক্ষে ১০ সেনা মারা গেছে। সেনা সূত্র জানায়, ইসলামাবাদের পার্শ্ববর্তী তেরবেলা ঘাজি শহরের একটি ভবনে এই বিস্ফোরণ ঘটে। দেশটির সেনাবাহিনীর রাজকীয় স্পেশাল সার্ভিস গ্র"পের (এসএসজি) সদস্যরা এই ভবনটি ব্যবহার করেন। প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ এক সময় এই এসএসজি বাহিনীতে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 05:51 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছাকাছি একটি সামরিক ভবনে বৃহস্পতিবার এক বিস্ফোরণে কমপক্ষে ১০ সেনা মারা গেছে। সেনা সূত্র জানায়, ইসলামাবাদের পার্শ্ববর্তী তেরবেলা ঘাজি শহরের একটি ভবনে এই বিস্ফোরণ ঘটে। দেশটির সেনাবাহিনীর রাজকীয় স্পেশাল সার্ভিস গ্র"পের (এসএসজি) সদস্যরা এই ভবনটি ব্যবহার করেন। প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ এক সময় এই এসএসজি বাহিনীতে ছিলেন। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, "আমরা জেনেছি বিস্ফোরণে ১০ জন সেনা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।" তিনি জানান, বিস্ফোরণটি গ্যাস সিলিন্ডির থেকে ঘটেছে নাকি এটা বোমা ছিল, তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকজনের আঘাত খুবই গুরুতর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩৪০ ঘ.