২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা প্রত্যাহার

ইন্দোনেশিয়ার উপকূলে বৃহস্পতিবার আবারো জারি করা সুনামি সতর্কতা কয়েক ঘণ্টা পরে তুলে নেওয়া হয়েছে। সুমাত্রা দ্বীপে পূনরায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা জারি করা হয়। এর আগে বুধবার এই দ্বীপে কয়েক দফা ভূমিকম্পের কারণে বাংলাদেশসহ ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। সুমাত্রা দ্বীপে ভূমিকম্পে মারা যায় কমপক্ষে ১০ জন। ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানায়, নতুন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রার লেইস বেঙ্কুলুর ১২১ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর পরপরই তারা উপকূলে সুনামি সতর্কতা জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 05:17 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

জাকার্তা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার উপকূলে বৃহস্পতিবার আবারো জারি করা সুনামি সতর্কতা কয়েক ঘণ্টা পরে তুলে নেওয়া হয়েছে। সুমাত্রা দ্বীপে পূনরায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা জারি করা হয়। এর আগে বুধবার এই দ্বীপে কয়েক দফা ভূমিকম্পের কারণে বাংলাদেশসহ ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। সুমাত্রা দ্বীপে ভূমিকম্পে মারা যায় কমপক্ষে ১০ জন। ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানায়, নতুন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রার লেইস বেঙ্কুলুর ১২১ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর পরপরই তারা উপকূলে সুনামি সতর্কতা জারি করে। বুধবারের ভয়াবহ ভূমিকম্পে শ'শ' ঘর-বাড়ি বিধ্বস্ত, কমপক্ষে ১০ জনের প্রাণহানি এবং অসংখ্য লোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ার পরও একের পর এক ভূমিকম্প পরবর্তী কম্পনে কাঁপছে ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপ। এর মধ্যে নতুন করে সুমাত্রার পূর্ব দিকে অবস্থিত সুলাবেসি দ্বীপে বৃহস্পতিবার আঘাত হেনেছে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প। সুমাত্রা দ্বীপে বুধবারের ৮ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর ভারত মহাসাগরীয় দেশগুলোতে বারবার সুনামি সতর্কা জারি এবং তা প্রত্যাহার করে নেওয়া হয়। বিশ্বে এ বছরের সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পের পর পরবর্তী ১৮ ঘণ্টায় একই এলাকায় ৪ দশমিক ৯ থেকে ৭ দশমিক ৮ মাত্রার ২২টি কম্পন অনুভূত হয়েছে। আর বারবার কম্পনের কারণে ব্যহত হচ্ছে সেখানকার উদ্ধার তৎপরতা। এদিকে, ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে গ্রিনিচ সময় ১০০০ ঘণ্টায় নতুন করে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার আবহাওয়াবিজ্ঞান সংস্থা জানিয়েছে, সুমাত্রার পূর্ব দিকে অবস্থিত সুলাবেসি দ্বীপের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং তা আঘাত হানে সমুদ্রপেৃষ্ঠর ৩০ কিলোমিটার নিচে। সংস্থাটি ওই ভূমিকম্পের পরও সুনামি সতর্কতা জারি করে। অবশ্য পরে তারা তা প্রত্যাহার করে নিয়েছে। অস্ট্রেলিয়ার একজন ভূকম্পবিদ বলেছেন, সুমাত্রার ভূমিকম্পের পর প্রলয়ঙ্করী একটি সুনামির কবল থেকে রক্ষা পেয়েছে অঞ্চলটি। যেমনটি হয়েছিল ২০০৪ সালের এক ভূমিকম্পে এবং যার ফলে সৃষ্ট সুনামিতে মারা গিয়েছিল দুই লাখ ৮০ হাজারের বেশি লোক। সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ভূকম্পবিদ মাইক টার্নবাল বলেন, "ভূমিকম্পের ফলে সেখানে সুনামির সৃষ্টি হয়েছিল। তবে সেটি তীর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে চলে গেছে।" বুধবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রথমে ৮ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এর কয়েক ঘন্টা পর একই এলাকায় দ্বিতীয়বার আবার ভূমিকম্প হয়। তবে রিখটার স্কেলে এটির মাত্রা ছিল কম। প্রথমবার ভূমিকম্পের পর ইন্দোনেশিয়া সুনামি সতর্কতা জারি করে। দ্বিতীয়বার আবার ভূমিকম্প হলে দ্বিতীয় সতর্কতা জারি করা হয়। এরপরই সুনামি আতঙ্ক ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়াসহ গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ভারত মহাসাগরের উপকূল জুড়ে অন্যান্য দেশও সুনামি সতর্কতা জারি করে। যদিও কয়েক ঘন্টা পর সব দেশই সতর্কতা প্রত্যাহার করে নেয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ তাদের ওয়েব সাইটে প্রথমিকভাবে জানায় আট মাত্রার ভূমিকম্প হয়েছে। এর কিছুক্ষণ পরে তারা আবার জানায়, আগের স্থানের সামান্য দূরে আরেকটি ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। প্রথমে একটি ভূমিকম্পের খবর জানানোর কিছুক্ষণ পরই আরেকটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এ খবরে একজন নিহত হওয়ার কথা জানানো হয়। ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে বলে সে দেশের আবহাওয়া অফিস জানায়। এরপরই 'প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার' ভারত মহাসাগরে সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ ভারত মহাসাগরের উপকূল সংলগ্ন বিভিন্ন দেশের কর্তৃপক্ষও সতর্কতা জারি করে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ভূ-তত্ববিদ দালে গ্র্যান্ট রয়টার্সকে বলেন, "ভূমিকম্প পরবর্তী কম্পন আরও কয়েক ঘন্টা চলবে বলে মনে করছি আমরা।" পশ্চিম সুমাত্রার মেয়র বলেছেন, ভূমিকম্পে ধ্বসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে অগণিত মানুষ। প্যাদাং এর মূল হাসপাতালটিও ভূমিকম্পের ধাক্কায় ধসে পড়েছে। আহতদের একটি তাঁবুতে রাখা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেঙ্কুলু পরিস্থিতি নিয়ে কর্মকর্তারা চিন্তিত। কারণ এই উপকূলীয় নগরীতে প্রায় ৩ লাখ লোকের বাস। ভূমিকম্পে এ এলাকাটিরই সবচে বেশি ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ার গে