বাগদাদ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস মঙ্গলবার সেনা কমানোর সুপারিশ করে ইরাক পরিস্থিতির মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার পর দেশের ভাগ্য নিয়ে পুরোপুরি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইরাকিরা। কেউ বলছেন সব মার্কিন সেনা প্রত্যাহার করা হোক। আবার কেউ বলছেন তা করা হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে।
ইরাকের আনবার প্রদেশের রামাদি থেকে আহমেদ হামিদ নামক এক সরকারি কর্মচারির মতে, পেত্রাউসের প্রতিবেদন আশাব্যঞ্জক। এই প্রতিবেদনের ফলে ইরাকি বাহিনী নিরাপত্তা ও আইন শৃঙ্খলার ওপর নিয়ন্ত্রণ নিতে পারবে। এই প্রদেশে ইরাকি বাহিনীর সঙ্গে বড় ধরনের কয়েকটিঅভিযানে মার্কিন বাহিনী সফল হয়েছে।
অনেক ইরাকির আশঙ্কা, ইরাকের নিরাপত্তা বাহিনী এখনও মার্কিন বাহিনীর হাত থেকে জনগণের নিরাপত্তাভার নিতে প্রস্তুত নয়। আবার অনেকেই বলছেন, মার্কিন সেনা পুরোপুৃরি বিদায় নিলেই ইরাকি বাহিনী স্বনির্ভর হয়ে উঠতে পারবে।
কিরকুকের এক অবসরপ্রাপ্ত শিক্ষক রাদ সাবির বলেন, "আমি কেবল একটা জিনিসই জানি। আর তা হল ইরাকে রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হতে পারে কেবল মার্কিন সেনারা চলে গেলেই। এখন ইরাকে যাকিছু ঘটছে তা ওই সেনাদের কারণেই।"
আবার ৩৭ বছর বয়স্ক এক ইরাকি হুসেইন কাদিমের মতে, "সেনা প্রত্যাহারের সিদ্ধান্তর একটিইতিবাচক প্রভাব ইরাক সরকারের ওপর পড়বে। তখন তারা অবিলম্বে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়ন এবং রাজনৈতিক সংস্কারের চেষ্টা করবে।"
তবে কাদিমের মতে, এ সিদ্ধান্ত একইসঙ্গে নেতিবাচকও হতে পারে। কারণ সেনা প্রত্যাহারের ঘটনায় আল-কায়েদা ও অন্য জঙ্গিরা সন্ত্রাসী তৎপরতায় উৎসাহিতও হতে পারে।
উল্লেখ্য, আগামী গ্রীষ্ম নাগাদ ইরাক থেকে প্রায় ৩০ হাজার সেনা কমানোর জন্য সুপারিশ করেছেন ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস। সোমবার মার্কিন কংগ্রেসের কাছে ইরাক যুদ্ধের মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার সময় এক যৌথ শুনানিতে তিনি এ সুপারিশ করেন। তিনি বলেন, সা
bdnews24