২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১০ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান শহরে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১০ জন লোক নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

পেশোয়ার, পাকিস্তান, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান শহরে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১০ জন লোক নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পুলিশ জানায়, পুলিশ যখন ওই আত্মঘাতী বোমারুকে গ্রেপ্তার করতে যাচ্ছিল তখনই সে বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে রয়টার্সকে পুলিশের এক কর্মকর্তা আব্দুল হাই বাবর বলেন, "কয়েকজন লোক নিহত হয়েছে। নিহতের সঠিক সংখ্যা আমি জানাতে পারছি না। তবে সর্বত্রই দেহের ছিন্ন-ভিন্ন অংশ পড়ে আছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪৩ঘ.