২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে সড়ক দুর্ঘটনায় ৭ মার্কিন সেনা নিহত

ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে সোমবার এক সড়ক দুর্ঘটনায় সাত মার্কিন সেনা নিহত এবং অপর ১১ জন আহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে সোমবার এক সড়ক দুর্ঘটনায় সাত মার্কিন সেনা নিহত এবং অপর ১১ জন আহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনাবাহিনী জানায়, দুর্ঘটনায় যানবাহনটিতে করে নিয়ে যাওয়া দুই সন্দেহভাজনও নিহত হয়। সেনাবাহিনী আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটন করতে তদন্ত কাজ চলছে। ইরাকে সংঘর্ষ ছাড়াও অন্যান্য ঘটনায় মাঝে মধ্যেই মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়। তবে এক ঘটনায় এতো বেশি সংখ্যক মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা বিরল। সোমবারের দুর্ঘটনা সম্পর্কে আর কোনো বিস্তারিত জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৫ঘ.