২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেন আফগানিস্তানে নেই: আফগান পররাষ্ট্রমন্ত্রী

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন আফগানিস্তানে লুকিয়ে নেই। সহিংসতা-বিক্ষুব্ধ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার ষষ্ঠ বার্ষিকীতে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 10:14 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

কাবুল, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন আফগানিস্তানে লুকিয়ে নেই। সহিংসতা-বিক্ষুব্ধ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার ষষ্ঠ বার্ষিকীতে একথা বলেছেন। রয়টার্সের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান পররাষ্ট্রমন্ত্রী রঙ্গীন দাদফার স্পান্তা বলেন, "আমি জানি যে তিনি আফগানিস্তানে নেই। তবে তিনি কোথায় আছেন সে সম্পর্কেও আমার কাছে কোনো তথ্য নেই।" তিনি বলেন, "আমাদের গোয়েন্দা তথ্য, আল কায়েদার কর্মকাণ্ড ও সন্ত্রাসবিরোধী যুদ্ধে লিপ্ত আফগানদের কাছ থেকে পাওয়া সব তথ্য মারফত জানা গেছে যে তিনি আফগানিস্তানে নেই।" ২০০১ সালের শেষ দিকে ক্ষমতাচ্যুত হওয়ার আগে আফগানিস্তানের তালেবান সরকার বিন লাদেন ও তার আল কায়েদা নেটওয়ার্ককে আশ্রয় দিয়েছিল। তালেবান সরকার বিন লাদেনকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানানোর পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী অভিযান চালিয়ে আফগানিস্তান থেকে তালেবান সরকারকে উৎখাত করে। সেই থেকে তারা বিন লাদেনকে খুঁজছে। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, বিশ্বের মোস্ট ওয়ান্ডেট এই ব্যক্তি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তর দুর্গম পার্বত্য এলাকায় লুকিয়ে আছেন। স্পান্তা বলেন, "আফগান জনগণ এবং তার মধ্যে শত্র"তার সৃষ্টি হয়েছে। কেননা, আফগানিস্তানের জনগণ-বিরোধী একটি সন্ত্রাসী ও স্বৈরাচারী প্রশাসনের প্রধান স্রষ্টা ছিলেন তিনি। সাধারণ আফগান নাগরিকের সমর্থন পাওয়া তার জন্য অসম্ভব ব্যাপার।" তিনি আরও বলেন, "ওটাই প্রধান কারণ যে জন্য আমি বিশ্বাস করি যে তিনি এখানে নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১১ঘ.