২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাস-ওলমার্ট নতুন দফা আলোচনা শুরু

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে সোমবার নতুন আরেক দফা আলোচনা শুরু হয়েছে। নভেম্বরে যুক্তরাষ্ট্র আয়োজিত সম্মেলনের প্রক্কালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে মতবিরোধ নিরসনের লক্ষ্যেই জেরুজালেমে এ আলোচনায় বসেছেন দুই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে সোমবার নতুন আরেক দফা আলোচনা শুরু হয়েছে। নভেম্বরে যুক্তরাষ্ট্র আয়োজিত সম্মেলনের প্রক্কালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে মতবিরোধ নিরসনের লক্ষ্যেই জেরুজালেমে এ আলোচনায় বসেছেন দুই নেতা। ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ওলমার্টের জেরুজালেমের বাসভবনে আলোচনা চলছে। আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসের পরিকল্পিত সফরের আগেই আলোচনার একটি প্রেক্ষপট তৈরি করে নিতে চান দুনেতা। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে হতাশা দূর করতে আলোচনায় অগ্রগতির অর্জনের জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। ওলমার্টের সঙ্গে আলোচনা শুরুর প্রাক্কালে আব্বাস ইতালিরর রাই টিভিতে আশা প্রকাশ করে বলেছেন, "আমি আশাবাদী। কিন্তু আমি জানি না প্রতিবন্ধকতাগুলো কী। আমাদের অনেক প্রতিবন্ধকতাই আছে। যেগুলো আমাদের সামনে এসে দাঁড়াবে। তবে সব প্রতিবন্ধকতাই আমরা দূর করতে পারব বলে আশা করছি।" ফিলিস্তিনি জঙ্গি দল হামাস গাজা দখল করার পর থেকেই ওলমার্ট এবং আব্বাস ধারাবাহিক আলাপ আলোচনা চালিয়ে আসছেন। গাজাকে বিচ্ছিন্ন করতে ফাতাহর হহাতকে শক্তিশালী করার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংম হিসাবেই ওলমার্টের সঙ্গে দফায় দফায় এই দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন আব্বাস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৭ঘ.