২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেই আবার নির্বাসনে নওয়াজ

নাটকীয়ভাবে দেশে ফেরার কয়েকঘন্টার মধ্যেই গ্রেপ্তার করে আবার নির্বাসনে পাঠানো হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। দেশে ফেরার ৪ ঘন্টার মাথায় তাকে পাকিস্তানের আন্তর্জাতিক বিমানে তুলে দিয়ে সৌদি আরবে ফেরত পাঠানো হয়। সোমবারেই সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দার মাটিতে নেমেছে নওয়াজের বিমান। সৌদি আরবের কয়েকটি সূত্র একথা জানিয়েছে। সূত্র আরও জানায়, শরীফ জেদ্দায় নামার পরই কয়েকজন সৌদি কর্মকর্তা তার সঙ্গে দেখা করে তাকে সেখানে থাকার অনুমতি দিয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর শরীফ সৌদি আরবেই ৭ বছর নির্বাসনে কাটিয়েছেন। (আরও তথ্যসহ- ৬)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 07:47 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নাটকীয়ভাবে দেশে ফেরার কয়েকঘন্টার মধ্যেই গ্রেপ্তার করে আবার নির্বাসনে পাঠানো হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। দেশে ফেরার ৪ ঘন্টার মাথায় তাকে পাকিস্তানের আন্তর্জাতিক বিমানে তুলে দিয়ে সৌদি আরবে ফেরত পাঠানো হয়। সোমবারেই সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দার মাটিতে নেমেছে নওয়াজের বিমান। সৌদি আরবের কয়েকটি সূত্র একথা জানিয়েছে। সূত্র আরও জানায়, শরীফ জেদ্দায় নামার পরই কয়েকজন সৌদি কর্মকর্তা তার সঙ্গে দেখা করে তাকে সেখানে থাকার অনুমতি দিয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর শরীফ সৌদি আরবেই ৭ বছর নির্বাসনে কাটিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, পাকিস্তান সুপ্রীম কোর্টের রায়কে শ্রদ্ধা দেখিয়ে নওয়াজকে দেশে ফিরতে দেওয়া উচিত। এ ব্যাপারে মন্তব্যের জন্য কোনো পাক সরকারি কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে মুশাররফের এক মুখপাত্র বলেছেন, নওয়াজ শরীফের ব্যাপারে তার কিছু করার ছিল না। শরীফ সোমবার ইসলামাবাদে নামার কয়েক ঘন্টা পরই পাকিস্তানের কয়েকটি টেলিভিশন চ্যানেল তার বিমান সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হতে দেখার কথা জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাও জানান যে, তাকে আবার নির্বাসনে পাঠানো হয়েছে। অন্য একজন সরকারি কর্মকর্তা নওয়াজকে সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয়েছে বলে জানান। এর এক ঘন্টা আগে নওয়াজ শরীফকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে হেলিকপ্টারে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। একজন সরকারি কর্মকর্তা জানান,অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে তাকে বিমানবন্দরের লাউঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার ঝুঁকি সত্ত্বেও পূর্ব ঘোষণামতই রোববার লন্ডন থেকে রওনা হয়ে সোমবার সকালে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান নওয়াজ শরীফ। দেশে আসার আগেই শরীফ মুশাররফের শাসনের অবসান ঘটানোর অঙ্গীকার করে বিবিসিতে বলেছিলেন, তিনি দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে চান। একে একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই বলে বর্ণনা করেন তিনি। কিন্তু তার বিমান ইসলামাবাদের মাটিতে অবতরণ করার পরপরই আধাসামরিক বাহিনীর সেনারা বিমানটি ঘিরে ফেলে। শরীফ ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানালে তুমুল হট্টগোল বেধে যায়। দুঘন্টার অচলবস্থা সৃষ্টি হয়। ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বিমানবন্দরে এই অচলবস্থার মাঝে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং আত্তোকে শরীফের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলেও খবর পাওয়া গেছে। সমর্থকরা পার্টির পতাকা উড়িয়ে এবং শরীফের পোস্টার নিয়ে বিক্ষোভ করে এবং মুশাররফ নিপাত যাক স্লোগান দেয়। পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে এসব জায়গায় গুলিবর্ষণে কয়েকজন আহতও হয়েছে। নওয়াজ তার সমর্থকদের ছাড়া বিমান থেকে নামতে অস্বীকৃতি জানানোয় প্রথমে সেখানে অচলবস্থার সৃষ্টি হয়। বিমানবন্দর লাউঞ্জে কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ ৯০ মিনিটের অচলাবস্থা এবং ধস্তধস্তির পর গ্রেফতার হন শরীফ। গ্রেফতার হওয়ার আগে রয়টার্সকে শরীফ বলেন, "দেশে ফিরতে পেরে আমি খুশী। এ অনুভূতি অত্যন্ত সুখকর। কিন্তু পরক্ষণেই এক্সিট চিহ্নের দিকে আঙুল তুলে তিনি বলেন, এরপর কি হবে আমি জানি না।" শরীফের আগমনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষের খবরে শরীফের ব্রিটিশ আইনজীবী জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে নওয়াজের প্রত্যাবর্তনকে সামনে রেখে ইসলামাবাদ বিমানবন্দরের আশে পাশে বেশ কিছু ব্যারিকেড দিয়ে কঠোরভাবে যান ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নওয়াজ যখন বিমানবন্দরে পৌঁছান তখন প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থানরত তার বেশ কয়েকশ সমর্থক ও আইনজীবীকে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অন্যদিকে, দলীয় পতাকা ও নওয়াজের ছবি নিয়ে বিক্ষোভরত সমর্থকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন তারা "মুশাররফ নিপাত যাক" বলে শ্লোগান দিচ্ছিল। রাজধানী ইসলামাবাদেও নওয়াজের শতশত সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘ সাত বছর নির্বাসিত জীবন কাটানোর পর দেশের টালমাটাল পরিস্থিতিতে নওয়াজের এ প্রত্যাবর্তনকে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এর আগে নওয়াজকে বহনকারী বিমানটি অবতরণের পর বিমানে বসেই রয়টার্সের একজন প্রতিনিধিকে তিনি বলেন, "আমার খুবই ভাল লাগছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আমি।" অবতরণের পর একজন অভিবাসন কর্মকর্তা বিমানে উঠে এসে নওয়াজের পাসপোর্ট দেখতে চান। এরপর তিনি নওয়াজকে তার সঙ্গে যেতে বলেন। কিন্তু নওয়াজ এবং তার সঙ্গী ব্রিটিশ আইনজীবী ও সমর্থকরা ওই কর্মকর্তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। মুশাররফ সরকার 'চুক্তি ভঙ্গ করে' দেশে ফিরলেই গ্রেপ্তার করার হুমকি দিয়েছিল নওয়াজকে। তার বিরুদ্ধে অপহরণ ও দুর্নীতির কয়েকটি মামলা হয়েছে যাতে তার যাবজ্জীবন কারাদন্ড হয়। দেশে ফেরার পর পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা কিংবা আবারও বিদেশে ফেরত পাঠানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এদিকে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএল-এন) এর নেতারা জানিয়েছেন, নওয়াজের আগমনের প্রাক্কালে কর্তৃপক্ষ তাদের প্রায় চার হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে। এছাড়া পিএমএল-এন এর চেয়ারম্যান এবং একটি ইসলামি মিত্র জোটের তিন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফের কাছ থেকে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ। পরের বছরই নওয়াজকে সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়। আর পাকিস্তানের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে দেশে না ফেরার সৌদি আরবের অনুরোধ সত্ত্বেও সোমবার দেশে ফিরলেন নওয়াজ। নওয়াজের এ প্রত্যাবর্তন গত মার্চ মাসে প্রধান বিচারপতিকে বরখাস্ত করার প্রচেষ্টার পর থেকে জনপ্রিয়তা হারাতে থাকা প্রেসিডেন্ট মুশাররফের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। একটি চুক্তির আওতায় ২০০০ সালে নওয়াজকে নির্বাসনে পাঠান হয়। ওই চুক্তিতে দুর্নীতি ও অপহরণের দায়ে হওয়া যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে নওয়াজ ১০ বছরের জন্য নির্বাসনে যেতে রাজি হয় বলে দাবি করে আসছে মুশাররফ সরকার। যদিও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এখন নির্বাসনের সময়সীমা পাঁচ বছর ছিল বলে দাবি করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এলকিউ/এসকে/এমএ/১২৪৫ ঘ.