২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওয়াজের পাকিস্তানে ফেরা ঠেকাতে বিমানবন্দরগুলোতে সর্বচ্চো সতর্কতা

সৌদি আরব ও লেবাননের অনুরোধ উপেক্ষা করে দেশে ফিরছেন পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। 'গালফ এয়ার ফ্লাইট' এ মাস্কাট থেকে সোমবার দুপুর নাগাদ তিনি ইসলামাবাদে পৌঁছাচ্ছেন। লন্ডনে তার এক মুখপাত্র একথা জানিয়েছেন। কিন্তু নওয়াজের আগমন ঠেকানোর চেষ্টা করছে পাক-সরকার। সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পাকিস্তানের বিমানবন্দরগুলোতে। রাওয়ালপিন্ডির আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ জন বা তার বেশি লোকের সমাবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সেইসঙ্গে নওয়াজের দুই হাজারেরও বেশি সমর্থককে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। রোববার একথা জানিয়েছে নওয়াজের দল 'পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ' (পিএলএম-এন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 09:33 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

লন্ডন, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - সৌদি আরব ও লেবাননের অনুরোধ উপেক্ষা করে দেশে ফিরছেন পাকিস্তানের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। 'গালফ এয়ার ফ্লাইট' এ মাস্কাট থেকে সোমবার দুপুর নাগাদ তিনি ইসলামাবাদে পৌঁছাচ্ছেন। লন্ডনে তার এক মুখপাত্র একথা জানিয়েছেন। কিন্তু নওয়াজের আগমন ঠেকানোর চেষ্টা করছে পাক-সরকার। সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পাকিস্তানের বিমানবন্দরগুলোতে। রাওয়ালপিন্ডির আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ জন বা তার বেশি লোকের সমাবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সেইসঙ্গে নওয়াজের দুই হাজারেরও বেশি সমর্থককে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। রোববার একথা জানিয়েছে নওয়াজের দল 'পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ' (পিএলএম-এন)। দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডন ত্যাগের সময় রয়টার্স টেলিভিশনকে শরীফ বলেন, "আমার নিরাপত্তা আল্লাহ এবং পাকিস্তানের জনগণের হাতে।" দেশে ফেরার প্রাক্কালে পাকিস্তানে তার সমর্থকদের ব্যাপক ধরপাকড়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শরীফ বলেন, " হাজার হাজার মানুষ গ্রেফতার হচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে আমার সমর্থকের সংখ্যা লাখ লাখ। আর তাই এই ধরপাকড়ে ভয় পাওয়ার কিছু নেই।" এর আগে লন্ডনে এক সংবাদ সম্মেলনে শরীফ বলেন, "আল্লাহর ইচ্ছায় আমি ১০ সেপ্টেম্বর দেশে ফিরছি। দয়া করে আমাকে থামানোর চেষ্টা করবেন না। তিনি আরও বলেন, মুশাররফ মনে করেন শক্তি প্রয়োগ করাটাই সঠিক কাজ। তিনি জঙলী আইনে বিশ্বাস করেন। আর তাই আমি মোটেও ভীত নই। আমাকে বলতে দিন।" এদিকে, পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, "ইসলামাবাদ বিমানবন্দরে সর্বচ্চো সতর্কতা জারি করা হয়েছে। এই বিমানবন্দরটি বেশির ভাগ জায়গাই সীল করে দেওয়া হবে। সুনির্দিষ্ট কোনো ছাড়পত্র ছাড়া সোমবার কোনো দর্শনার্থীকে বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না।" ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে নওয়াজ শরীফের কাছ থেকে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ। ক্ষমতাচ্যুত হওয়ার পরের বছরই মুশাররফের সঙ্গে সমঝোতা চুক্তি হয় নওয়াজের। এতে অপহরণ ও দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড থেকে রেহাই দিয়ে সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয় তাকে। ওই চুক্তিতে নওয়াজকে ১০ বছর নির্বাসনে থাকতে হবে বলে দাবি করে আসছে মুশাররফ সরকার। সৌদি রাজ পরিবার এবং লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি ওই চুক্তির নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু শনিবার নওয়াজ শরীফ দাবি করেছেন, চুক্তিটিতে তার পাঁচ বছর নির্বাসনে থাকার কথা ছিল। কিন্তু স