২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলার দ্বায়িত্ব স্বীকার আল কায়েদার

আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা বলেছে, আলজেরিয়ায় গত দু'দিনে দুটি আত্মঘাতী হামলার নেপথ্যে ছিল তারা। ওই হামলা দুটিতে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। শনিবার ইন্টারনেটে প্রকাশিত এক বিবৃতি আল কায়েদা এ দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 06:14 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ডেলিস, আলজেরিয়া, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা বলেছে, আলজেরিয়ায় গত দু'দিনে দুটি আত্মঘাতী হামলার নেপথ্যে ছিল তারা। ওই হামলা দুটিতে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। শনিবার ইন্টারনেটে প্রকাশিত এক বিবৃতি আল কায়েদা এ দাবি জানিয়েছে। এদিকে সহিংসতার বিরুদ্ধে রোববার দেশব্যাপী শান্তি সমাবেশ করার জন্য আলজেরীয়দের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একটি ইসলামিক ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, আলজেরিয়া ইসলামিক মাগরেব এর আল কায়েদা সংগঠন পূর্ব আলজেরিয়ার একটি কোস্ট গার্ড ব্যারাকে শনিবারের আত্মঘাতী ট্রাকবোমা এবং এ হামলার ৪৮ ঘণ্টারও কম সময় আগে বাতনা শহরে চালানো অপর হামলার নেপথ্যে ছিল। দুটি হামলায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের ৪৩০ কিলোমিটার উত্তরের বাতনা শহরের বোমা হামলার টার্গেট ছিল প্রেসিডেন্ট আব্দেলআজিজ বুতেফ্লিকা। কিন্তু আলজেরীয় নেতার নির্ধারিত সফরের কিছুক্ষণ আগে ওই আত্মঘাতী বোমারুর ধরা পড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হওয়ায় সে আগেভাগেই তার বোমাটির বিস্ফোরণ ঘটায়। বুতেফ্লিকাকে দেখার জন্য অপেক্ষারত জনতার মাঝে আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে তাতে নিহত হয় ২০ জন। বিবৃতিতে বলা হয়েছে, "আমরা পুনর্ব্যক্ত করছি যে এই অভিযানে নিহতদের অধিকাংশই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য। নিরপরাধ মানুষকে টার্গেট করা সংক্রান্ত যেসব রিপোর্ট সংবাদ মাধ্যমে করা হয়েছে আমাদের ভাইয়েরা তা করেনি।" বিবৃতিটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে তাতে আরো বলা হয়েছে, "ইসলাম ও ইসলামী জাতিটিকে রক্ষায়" আল কায়েদার দুই জন যোদ্ধা অভিযান দুটি চালিয়েছে। আলজিয়ার্স থেকে ১০০ কিলোমিটার পূর্বে ডেলিস বন্দরের কোস্ট গার্ড ব্যারাকে শনিবারের বোমা হামলায় ব্যবহার করা হয় ৮০০ কেজি বিস্ফোরক ভর্তি একটি ট্রাক। হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণে ব্যারাকটি ধ্বংস হয়ে যায় এবং তাতে নিহত হয়েছে ৩৭ জন। আলজেরিয়ার প্রেসিডেন্ট বুতেফ্লিকা বাতনার হামলার জন্য দেশটির মুসলিম জঙ্গিদের দোষারোপ করেন। একইসঙ্গে তিনি তাদেরকে "দৃর্বত্ত" হিসাবেও অভিহিত করেন। তার অভিযোগ এরা জাতীয় সংহতি নীতিকে ভণ্ডুলের চেষ্টা চালাচ্ছে। আলজেরিয়ার সেনাবাহিনী ও ইসলামি সংগঠনগুলোর মধ্যকার ১৫ বছর ধরে চলা সহিংসতা অবসানের লক্ষ্যে ওই নীতি বাস্তবায়ন করতে চাইছেন বুতেফ্লিকা। প্রসঙ্গত, আলজেরিয়াকে একটি শরীয়া ভিত্তিক মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে ওই মুসলিম গ্র"পগুলো। ১৯৯২ সালের জাতীয় নির্বাচনে একটি ইসলামী দলের বিজয়ের সম্ভাবনা থাকলেও সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণে ওই নির্বাচন ভণ্ডুল হয়ে যায়। সেই থেকে শুরু হওয়া ওই রাজনৈতিক সহিংসতায় প্রায় দুই লাখ লোক মারা গেছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২০০ ঘ.