সিডনি, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম/রয়টার্স) - গ্রিনহাউস গ্যস নিঃসরণ কমাতে একটি 'দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্খী ল্য' নির্ধারণে সম্মত হয়েছেন এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (এপেক) দেশগুলোর নেতারা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড শনিবার একথা জানান।
অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে এপেক শীর্ষ সম্মেলনের প্রথম দিন শেষে হাওয়ার্ড সাংবাদিকদের বলেন, "এপেকের ২১টি দেশের নেতারা সম্মত হয়েছেন যে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে উন্নয়নশীল ও উন্নত সকল দেশকে নিজেদের সামর্থ্য ও প্রোপট থেকে কাজ করতে হবে।"
তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ এরকম একটি উপায় বের করতে আমরা অন্তরিক।"
কঠোর নিরাপত্তার মধ্যে সিডনি অপেরা হাউসে শনিবার এপেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। তবে সম্মেলন স্থলের আশপাশে হাজার হাজার বিােভকারী জড়ো হয়েছেন। তারা ইরাক যুদ্ধ ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে দায়ী করে তার অস্ট্রেলিয়া সফরের বিরোধিতা করছেন।
বুশ চারদিনের সফরে অস্ট্রেলিয়া গেছেন। এসময় তিনি চীনা প্রেসিডেন্ট হু জিনতাও, রাশিয়ার প্রেসিডেন্ট ভ
bdnews24