২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান নিয়ে ধৈর্য ধরতে পশ্চিমাদের প্রতি আইএইএ প্রধানের আাহ্বান

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ইরান পরিকল্পনা নিয়ে ধৈর্য ধরতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সংস্থাটির প্রধান মোহাম্মেদ এল বারাদি। ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে দেশটির সঙ্গে আইএইএর চুক্তিকে তাচ্ছিল্য করে পশ্চিমাদের সমালোচনার জবাবে শুক্রবার তিনি এ আহ্বান জানান। একটি সম্ভাব্য যুদ্ধ এড়াতে আইএইএকে কাজ করার সময় দেওয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 12:31 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ভিয়েনা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ইরান পরিকল্পনা নিয়ে ধৈর্য ধরতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সংস্থাটির প্রধান মোহাম্মেদ এল বারাদি। ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে দেশটির সঙ্গে আইএইএর চুক্তিকে তাচ্ছিল্য করে পশ্চিমাদের সমালোচনার জবাবে শুক্রবার তিনি এ আহ্বান জানান। একটি সম্ভাব্য যুদ্ধ এড়াতে আইএইএকে কাজ করার সময় দেওয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সংশয় দূর করার লক্ষ্যে একটি সময়সীমার মধ্যে নানা প্রশ্নের উত্তর ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে এবং তার সমর্থনে প্রয়োজনীয় নথিপত্রসহ পরিদর্শনের সুযোগ নিশ্চিত করতে আইএইএ'র সঙ্গে গত ২১ আগস্ট একটি চুক্তি স্বাক্ষর করে ইরান। কিন্তু ইরান - আইএইএ সমঝোতাকে অসম্পূর্ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে অপর্যাপ্ত বলে উল্লেখ করে এর সমালোচনা করে আসছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমাদের সমালোচনার জবাবে এল বারাদি বলেন,"পেছনের আসনে বসা চালকরা তাদের হাতে থাকা পাঁচ পয়সা ফেলে বলছে এটা কাজ করার মতো কোনো ভাল ব্যবস্থা না।" তিনি বলেন,"আমরা ছাড়পত্র না দেওয়া পর্যন্ত ইরান কোনো ছাড়পত্র পাচ্ছে না। (জনসমক্ষে) তারা যতোই বলুক না কেন যে তাদের হিসেব নিকেশ শেষ হয়ে গেছে। বাস্তবে তা পুরোপুরিই আমাদের ওপর নির্ভর করছে।" ভিয়েনায় নিজের অফিসে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এল বারাদি বলেন," আমার পরমর্শ হল আমাদের এ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকা ... আমাদের একটি সময়সীমা আছে যার মধ্য দিয়ে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা পুরোপুরি যাচাই করতে পারবো যে আন্তরিকতা নিয়ে ইরান আমাদের সঙ্গে কাজ করছে কি না। না কি অন্যরা যেমন বলছে তেমনি .. ইরান আসলে শুধু সময় ক্ষেপণ করতে চাইছে। যদি তাই হয় তাহলে তা হবে তাদের জন্য সত্যিকার অর্থেই হিতে বিপরীত হবে।" এল বারাদি বলেন, ইরান যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তা হবে খুবই বড় ভুল এবং এর ফলে ভবিষ্যতে আর কখনোই তাদের বিশ্বাস করা হবে না। আইএইএ প্রধান বলেন,"যারা বলেন যে ইরানে বোমা ফেলাটাই হল সবচেয়ে সহজ সমাধান, তাদের কথায় আমি যুদ্ধের দামামা বাজতে শুনি। এটা আমাকে ভীত করে তোলে এবং ইরাক যুদ্ধের আগের কথা মনে করিয়ে দেয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮২৫ ঘ.