২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় গাড়িবোমা হামলায় ১৭ জন নিহত

পূর্ব আলজেরিয়ায় এক গাড়িবোমা হামলায় শনিবার কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। সরকারি বার্তাসংস্থ এপিএস একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

আলজিয়ার্স, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পূর্ব আলজেরিয়ায় এক গাড়িবোমা হামলায় শনিবার কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। সরকারি বার্তাসংস্থ এপিএস একথা জানিয়েছে। আলজেরিয়ার বাতনা শহরে চালানো আত্মঘাতী বোমা হামলার দু'দিন বাদে এ হামলার ঘটনা ঘটল। ওই হামলায় হামলাকারীসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছিল। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ১০০ কিলোমিটার পূর্বে ভূমধ্যসাগরীয় বন্দর নগরী ডেলিসের বাসিন্দারা একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। ২৮ বছর বয়সী সাঈদ হামদাওয়ি বলেন, "সকাল ৮টার দিকে আমি একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। আমি জানতে পেরেছি যে এর লক্ষ্য ছিল বন্দর নগরী এবং সম্ভবত সেখানকার একটি সামরিক স্থাপনা।" তবে হামলার লক্ষ্যবস্তু একটি সামরিক স্থাপনা ছিল কিনা সে ব্যাপারে তাৎক্ষণিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। হাসপাতল সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এপিএস জানিয়েছে, শনিবারের বোমায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। আলজেরিয়ার প্রেসিডেন্ট বুতেফ্লিকা বাতনার হামলার জন্য দেশটির মুসলিম জঙ্গিদের দোষারোপ করেন। একইসঙ্গে তিনি তাদেরকে "দৃর্বত্ত" হিসাবেও অভিহিত করেন। তার অভিযোগ এরা জাতীয় সংহতি নীতিকে ভণ্ডুলের চেষ্টা চালাচ্ছে। আলজেরিয়ার সেনাবাহিনী ও ইসলামি সংগঠনগুলোর মধ্যকার ১৫ বছর ধরে চলা সহিংসতা অবসানের লক্ষ্যে ওই নীতি বাস্তবায়ন করতে চাইছেন বুতেফ্লিকা। প্রসঙ্গত, আলজেরিয়াকে একটি শরীয়া ভিত্তিক মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে ওই মুসলিম গ্র"পগুলো। ১৯৯২ সালের জাতীয় নির্বাচনে একটি ইসলামী দলের বিজয়ের সম্ভাবনা থাকলেও সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণে ওই নির্বাচন ভণ্ডুল হয়ে যায়। সেই থেকে শুরু হওয়া ওই রাজনৈতিক সহিংসতায় প্রায় দুই লাখ লোক মারা গেছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৫১ ঘ.