২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা প্রত্যাহার আইন বাতিলের দাবি রিপাবকলিকাদের

মার্কিন কংগ্রেসের নেতৃস্থানীয় রিপাবলিকানরা বৃহস্পতিবার ইরাক থেকে সেনা প্রত্যাহার আইন বাতিলের দাবি জানিয়েছেন। ইরাক যুদ্ধে অগ্রগতি হয়েছে- এ যুক্তিতে তারা ওই আইন বাতিলের দাবি জানান। সেনাদের দেশে ফেরাতে ডেমোক্রেটদের নতুন প্রচেষ্টা শুরুর মুহূর্তে রিপাবলিকানরা এই দাবি জানালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন কংগ্রেসের নেতৃস্থানীয় রিপাবলিকানরা বৃহস্পতিবার ইরাক থেকে সেনা প্রত্যাহার আইন বাতিলের দাবি জানিয়েছেন। ইরাক যুদ্ধ অগ্রগতি হয়েছে- এ যুক্তিতে তারা ওই আইন বাতিলের দাবি জানান। সেনাদের দেশে ফেরাতে ডেমোক্রেটদের নতুন প্রচেষ্টা শুরুর মুহূর্তে রিপাবলিকানরা এই দাবি জানালেন। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নেতা ওহিও অঙ্গরাজ্যের জন বোয়েনার বলেছেন, সেনা প্রত্যাহার আইনটি এখন "টেবিল থেকে দূরে সরিয়ে রাখা উচিত।" ইরাক যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়ে সেখান থেকে ১ লাখ ৬৮ হাজার সেনাকে দেশে ফিরিয়ে আনতে বুশকে বাধ্য করতে কংগ্রেসে ডেমোক্রেটদের আইন পাসের চেষ্টার মুখে বোয়েনার একথা বলেন। স