২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস-বিরোধী যুদ্ধে মার্কিন সামরিক সাহায্য বাড়ছে

মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ও রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশগুলোতে মার্কিন অস্ত্র বিক্রি এক বছরে প্রায় দশগুণ বেড়েছে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগী হওয়ার পুরস্কারস্বরূপ অন্য কিছুই বিবেচনা না করে মার্কিন প্রশাসন এই দেশগুলোতে সামরিক সাহায্য বাড়িয়ে চলেছে। ওয়াশিংটন ভিত্তিক একটি প্রতিষ্ঠানের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ও রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশগুলোতে মার্কিন অস্ত্র বিক্রি এক বছরে প্রায় দশগুণ বেড়েছে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগী হওয়ার পুরস্কারস্বরূপ অন্য কিছুই বিবেচনা না করে মার্কিন প্রশাসন এই দেশগুলোতে সামরিক সাহায্য বাড়িয়ে চলেছে। ওয়াশিংটন ভিত্তিক একটি প্রতিষ্ঠানের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। 'দ্য সেন্টার ফর ডিফেন্স ইনফরমেশন' নামের অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি তাদের ওয়েব সাইটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার ২৫টি দেশে আমেরিকার সরকারি ও বেসরকারি সামরিক সাহায্য ১১ সেপ্টেম্বরের পরে বহুগুণ বেড়েছে। এর অনেকগুলো দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে। কোনো কোনে দেশ সা