২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির ঘটনা থেকে অফগানিস্তানে সেনা রাখার গুরুত্ব বোঝা যায় : যুক্তরাষ্ট্র

মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড বাউচার বলেছেন, আফগানিস্তানে ন্যাটো বাহিনীতে জার্মান সেনা মোতায়েনের গুরুত্ব কতটা সেটা বোঝা গেছে, জার্মনিতে তিন সন্দেহভাজন বোমাহামলাকারী গ্রেপ্তার হওয়ার পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 01:38 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

বার্লিন, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড বাউচার বলেছেন, আফগানিস্তানে ন্যাটো বাহিনীতে জার্মান সেনা মোতায়েনের গুরুত্ব কতটা সেটা বোঝা গেছে, জার্মনিতে তিন সন্দেহভাজন বোমাহামলাকারী গ্রেপ্তার হওয়ার পর। জার্মানির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বৃহস্পতিবার বার্লিন সফরের সময় তিনি একথা বলেন। রিচার্ড বাউচার বলেন, "আমরা তাদের নিউইয়র্ক, লন্ডন ও মাদ্রিদে হামলা করতে দেখেছি। এখন তারা জার্মানিতে হামলার পরিকল্পনা করছে।" তিনি আরো বলেন, "বিশ্ব থেকে সন্ত্রসবাদ বিতাড়িত করতে আমরা আফগানিস্তানে কাজ করছি। এই মুহূর্তে সেখানে সেনা মোতায়েন রাখা সকলের জন্য গুরুত্বপূর্ণ।" আফগানিস্তানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য ছিল ওসামা বিন লাদেন জানিয়ে বাউচার বলেন, "আমেরিকা একদিন লাদেনকে ঠিকই ধরে ফেলবে।" তিনি বলেন, "লাদেনকে ধরা এখনো খুবই গুরুত্বপূর্ণ। কেননা তিনি এখনো পর্যন্ত তালেবান ও আল-কায়েদার নির্দেশের প্রতীক। তিনি ওই এলাকার কোথাও না কোথাও আছেন।" জার্মানিদের কেউ কেউ বিশ্বাস করেন, ২০০১ সালে আফগানিস্তানে অভিযানের পর সেখানে ন্যাটো বাহিনীতে সৈন্য মোতায়েনের কারণে জার্মানি সন্ত্রাসীদের হামলার লক্ষে পরিনত হয়েছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে এই মুহূর্তে জার্মানিতে বিতর্ক আছে। জরিপ থেকে দেখা যায় অধিকাংশ জার্মান চান সেনা প্রত্যাহার করা হোক। কিন্তু সরাকার সেনা প্রত্যাহারের পক্ষে নয়। বরং সরকার চায় সেনারা আরো বেশি দিন সেখানে অবস্থান করুক এবং দেশটির পূর্নগঠন কাজে অবদান রাখুক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০৭ ঘ.