বার্লিন, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোয় "ভয়াবহ বোমা হামলা" চালানোর পরিকল্পনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে পশ্চিম জার্মানি থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ইসলামিক জিহাদ জঙ্গি গ্র"পের সদস্য। এদের দু'জন জার্মানির এবং একজন তুরস্কের। জার্মান কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে সরকার পক্ষের আইনজীবী মোনিকা হার্মস বলেন, একটি বোমা তৈরির জন্য ৫৫০ কিলোগ্রাম টিএনটির সমপরিমাণ বিস্ফোরক জোগাড় করতে সক্ষম হয়েছিল। আর তাই মনে হচ্ছিল যে শিগগিরই একটি হামলা হতে পারে।
হার্মস বলেন, "কয়েক মাস ধরে সহযোগিতা করার জন্য রাজ্য ও স্থানীয় পুলিশকে ধন্যবাদ। কেননা, তাদের সহযোগিতায় আমরা পরিকল্পনা ও প্রস্তুতির খবর জানতে এবং পরিশেষে ভয়াবহ বোমা হামলা ঠেকাতে সক্ষম হয়েছি।"
অভিযুক্তরা ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ও র্যামস্টিনের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার টার্গেট করেছিল
bdnews24